রবিবার ● ৫ মার্চ ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » গুইমারা উপজেলা পরিষদের নির্বাচন সোমবার
গুইমারা উপজেলা পরিষদের নির্বাচন সোমবার
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২১ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৫মি.) প্রথমবারের মতো খাগড়াছড়ির নবসৃষ্ট গুইমারা উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৬ মার্চ সোমবার। ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এ উপজেলার প্রায় ২৮ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে ৩ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৩ পদে ৯ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।
৫ মার্চ রবিবার সকাল ১১টা থেকে নির্বাচনি মালামাল নিয়ে ভোট গ্রহণ কর্মকর্তা ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা স্ব স্ব ভোট কেন্দ্রে যান। অবাধ, সুষ্ঠ ও সুন্দর নির্বাচন উপহার দিতে নির্বাচনি মাঠে স্টাইকিং ফোর্স হিসেবে তিন স্তরের নিরাপত্তা বাহিনী দায়িত্ব পালন করবে। এছাড়া ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি ৩ প্লাটুন বিজিবি, র্যাবের দুটি বিশেষ টিম, পুলিশের ৩টি স্টাইকিং ফোর্স ও ৭টি মোবাইল টিমসহ আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবে।
প্রতিটি কেন্দ্র একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব নিয়োজিত থাকবেন। উপজেলা পরিষদ নির্বাচনে ১৪টি ভোট কেন্দ্রের ৯৮টি বুথে ২৭হাজার ৯৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তার মধ্যে পুরুষ ভোটার ১৪ হাজার ৩৬৭ জন ও মহিলা ভোটার ১৩ হাজার ৬২৫ জন।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১