বুধবার ● ৮ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » নাগরিক সাংবাদিকতায় সম্মাননা পেলেন মুতাসিম বিল্লাহ
নাগরিক সাংবাদিকতায় সম্মাননা পেলেন মুতাসিম বিল্লাহ
বরগুনা প্রতিনিধি :: নাগরিক সাংবাদিকতায় সম্মাননা পেলেন বরগুনা জেলার সিটিজেন ভয়েস ফেসবুক গ্রুপ ও বরগুনা জেলা প্রশাসন বাংলাদেশের এই প্রথমবারে আয়োজিত ‘সিটিজেন জার্নালিষ্ট কনফারেন্স ২০১৭ এ সম্মাননা পেয়েছেন বেতাগী উপজেলার হোসনাবদ গ্রামের তরুন মেধাবী সাংবাদিক মুতাসিম বিল্লাহ মাসুম।
৬ মার্চ সোমবার বরগুনা জেলা শীল্পকলা একাডেমিতে আয়োজিত‘সিটিজেন জার্নালিষ্ট কনফারেন্স’ অনুষ্ঠানে নাগরিক সেবায় সিটিজেন জার্নালিজম ক্যাটাগরিতে মুতাসিম বিল্লাহ মাসুম-কে সম্মাননা সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলার প্রশাসক ডা: মুহাম্মদ বশিরুল আলম।
বরগুনার বিভিন্ন সমস্যা বরগুনা জেলা প্রশাসন কতৃক প্রচালিত ‘সিটাজেন ভয়েস বরগুনা গ্রুপে’ ফেসবুকের মাধ্যমে প্রশাসনের কাছে তুলে ধরে এর সমাধানে নাগরিক প্লাটফর্ম তৈরির জন্য মুতাসিম বিল্লাহ মাসুমকে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে বরগুনা জেলার তরুন মেধাবী এক্টিভ সার্থক কার্যক্রমের সফল মোট ৫ জনকে এ পুরস্কার দেওয়া হয়।
সিটিজেন ভয়েস বরগুনা গ্রুপের জার্নালিষ্টদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে বিশেষ
অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুজ্জামান ও পুলিশ সুপার বিজয় বাসক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বরগুনা জেলা প্রশাসক. ডা.বশিরুল আলম
বলেন আমরা এগিয়ে যাচ্ছি, অনেক সমস্যাও আমরা সিটিজেন ভয়েস বরগুনা গ্রুপের মাধ্যমে সমাধান করেছি, সামনে আরও করবো। এ কনফারেন্স’র অন্যতম লক্ষ্য হচ্ছে কিভাবে সহজে ও দ্রুততম সময়ে সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। এ যুগের মূল দর্শন হলো গতি ও নির্ভুলতা। এ লক্ষেই আমরা কাজ করে চলছি এবং যতদিন বরগুনা থাকবো ততদিন কাজ করে যাবো।
তিনি বলেন, বরগুনা জেলা অন্যান্য জেলার চেয়ে উদ্ভাবনী প্রক্রিয়া ও চর্চায় অনেক এগিয়ে আছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা