শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৯ মার্চ ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » ‘বাসিয়া’ খননের দাবিতে স্মারকলিপি
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » ‘বাসিয়া’ খননের দাবিতে স্মারকলিপি
বৃহস্পতিবার ● ৯ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘বাসিয়া’ খননের দাবিতে স্মারকলিপি

---বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ‘বাসিয়া নদী’র দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সঠিক মাপ অনুযায়ী সুষ্ঠভাবে ‘বাসিয়া’ পুনঃখননের দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। ৮ মার্চ বুধবার সকালে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন ‘বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদ’র আহবায়ক ফজল খান।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বিগত সময়ে বাসিয়া নদীর ১৮ কিলোমিটার পুনঃখননের নামে ‘বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো)- সিলেট’র কর্মকর্তা ও ঠিকাদার সরকারি অর্থ লুটপাঠ করেন। বর্তমান সময়ে জলবায়ু ট্রাস্টের আওতায় আরোও ৭ কিলোমিটার পুনঃখননের জন্য ঠিকাদার নিয়োগ করা হয়। এরপর স্থানীয় জনতা নদীর দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এস.এ রেকর্ড ম্যাপ অনুযায়ী নদীর সীমানা নির্ধারণের দাবী জানিয়ে আসছেন। কিন্তু পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনের অবহেলার কারণে তা হচ্ছে না। উল্টো অবৈধ স্থাপনা থাকা নদীর তীরের ৪শত মিটার অংশ ছেড়ে দিয়ে ও অবেধ স্থাপনা উচ্ছেদ না করেই ‘বাসিয়া নদী’ পুনঃখনন কাজের অনুমতি দিয়েছে বাপাউবো। এদিকে স্থানীয় প্রশাসন ১৭২টি অবৈধ স্থাপনার তালিকা তৈরী করে ৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত আইন শৃংঙ্খলা কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণের পরও তা জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেনি।
স্মারকলিপিতে আরোও উল্লেখ করা হয়েছে, পুনঃখনন কাজের ঠিকাদার ও বাপাউবো’র কর্মকর্তারা অবৈধ দখলদারদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিজেদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে অবৈধ স্থাপনা উচ্ছেদের পূর্বেই পুনঃখনন কাজ শুরু করেন। জাতীয়-স্থানীয় একাধিক পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে এবং স্থানীয় জনসাধারণও আন্দোলন করে যাচ্ছেন। গত বছরের ১২ নভেম্বর বাপাউবো’র কর্মকর্তারা স্থানীয় প্রশাসনকে না জানিয়েই প্রথম দাপে উপজেলা পরিষদের সামন থেকে নদীর সীমানা নিধারণ করেন। পরবর্তিতে আবারও স্থানীয় প্রশাসনকে না জানিয়েই চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী ঢাকা থেকে আগত ট্রাস্টফোর্স দলের কর্মকর্তাদের সাথে নিয়ে আবারও সার্ভে করে করেন বাপাউবো। এসময় প্রথমে নদীর প্রস্থের ৩৩ মিটার মাপ থেকে কমিয়ে এনে ২০/২৫ মিটার করেন বাপাউবো’র কর্মকর্তারা।
অবৈধ স্থাপনা উচ্ছেদ না করায় ও মাপ কমানোর কারণে নদী পুনঃখননের আসল উদ্দেশ্যে বাস্তবায়ন হচ্ছে না, শুধুমাত্র সরকারি টাকা লুটপাঠ ছাড়া। জনগণও এতে উপকৃত হচ্ছেন না। এমতাবস্থায় জনস্বার্থের কথা বিবেচনা করে এস.এ রেকর্ডের ম্যাপ অনুযায়ী বাসিয়া নদীর সীমানা নির্ধারণ করার পর নদীর তীরের অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে বর্ষা মৌসুমের পূর্বে বাসিয়া পুনঃখনন কাজ সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয় স্মারকলিপিতে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমির আলী, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সহ সভাপতি মতছির আলী, বাঁচাও বাসিয়া ঐক্য পরিষদের উপদেষ্ঠা মাহবুবুর রহমান লিলু, আহবায়ক ফজল খান, যুগ্ম আহবায়ক মোঃ হাবিব, সদস্য তোহিন আহমদ দুলাল, সংগঠক আক্তার হোসেন।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ
রাঙামাটির  লংগদুতে অবৈধ  ইটভাটা বন্ধে অভিযান রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)