শুক্রবার ● ১০ মার্চ ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ১৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুরে ১৫০০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৬ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৬মি.) তিতাস গ্যাসের গাজীপুর আঞ্চলিক অফিস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা প্রায় পাঁচ কিলোমিটার অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করেছে।
৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের ইটাহাটা এলাকায় ১ হাজার বাড়িতে অভিযানে প্রায় ১৫০০অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ জানান, দুপুরে ইটাহাটা এলাকায় অভিযান চালিয়ে এক ইঞ্চি ও দুই ইঞ্চি ব্যাসের পাঁচ কিলোমিটার পাইপ লাইনের সংযোগস্থলসহ অপসারণ করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে প্রায় ১৫০০ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এ সময় অবৈধ সংযোগ দেওয়া বিপুল পরিমাণ পাইপ উত্তোলন ও রাইজার জব্দ করা হয়েছে।
অভিযানের সময় গাজীপুর তিতাসের জেনারেল ম্যানেজার এস. এম. আঃ ওয়াদুদ, ম্যানেজার ছাব্বির আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ