শিরোনাম:
●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
রাঙামাটি, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৪ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » থামছে না আত্মহত্যা: ৪ মাসে ১০৮ জনের আত্মহত্যা
প্রথম পাতা » অপরাধ » থামছে না আত্মহত্যা: ৪ মাসে ১০৮ জনের আত্মহত্যা
মঙ্গলবার ● ১৪ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

থামছে না আত্মহত্যা: ৪ মাসে ১০৮ জনের আত্মহত্যা

--- ঝিনাইদহ প্রতিনিধি :: (৩০ ফাল্গুন ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১০মি.) ঝিনাইদহের ৬টি উপজেলায় থামছেই না আত্মহত্যা গত ৪মাস (নভেম্বর১৬-ফেব্রুয়ারী ১৭) পর্যন্ত ১০৮জন নারী পুরুষ আত্মহত্যা করেছে। তবে এর মধ্যে নারীর সংখ্যা বেশি। বেসরকারি হিসেবে এ সংখ্যা আরো বেশি। গত নভেম্বর মাসে ২৬জন, ডিসেম্বরে ২৮জন,জানুয়ারীতে ২৯জন ও ফেব্রুয়ারী মাসে ২৫জন আত্মহত্যা করেছে। গত ৬ বছরের( ২০১০-২০১৬ পর্যন্ত) হিসাবে জেলায় প্রায় ২ হাজার ২শ ২৪জন আত্মহত্যা করেছে পুলিশ, হাসপাতাল ও বেরকারি সংস্থা থেকে জানা গেছে।

জেলা আইন শৃংখলা মিটিং সুত্রে জানা যায়, সর্বশেষ ফেব্রুয়ারী মাসে ঝিনাইদহ সদর উপজেলায় ফাসিতে ঝুলে ১জন পুরুষ ও ২জন মহিলা, বিষপান করে ২জন পুরুষ ও ১জন মহিলা এবং অন্য ভাবে আরো ১জন সহ ৭জন আত্মহত্যা করেছে।

শৈলকুপা উপজেলায় ফাসিতে ঝুলে ১জন পুরুষ ও ১জন মহিলা, বিষপানে ২জন মহিলাসহ ৪জন, হরিণাকুন্ডুতে ফাসিতে ঝুলে ২জন পুরুষ ও ২জন মহিলা, অন্যভাবে আরো ১জন সহ ৫জন, কালীগঞ্জে ফাসিতে ঝুলে ১জন পুরুষ ও ১জন মহিলা, বিষপানে ১জন মহিলাসহ ৩জন, কোটচাদপুরে ফাসিতে ঝুলে ১জন মহিলা, মহেশপুরে ফাসিতে ঝুলে ১জন পুরুষ ও ৩জন মহিলা,বিষ পানে ১জন পুরুষসহ ৫জন। এছাড়াও নভেম্বর মাসে ১৫জন নারী ও ১১ পুরুষ, ডিসেম্বর মাসে ১৭জন নারী ও ১১জন পুরুষ। এর মধ্যে ডিসেম্বর মাসে সদর উপজেলায় ১১জন আত্মহত্যা করে। দ্বিতীয় স্থানে ছিল কালীগঞ্জে। এখানে আত্মহত্যা করে ৮জন। জানুয়ারী মাসে ফাসিতে ঝুলে ৪জন পুরুষ, ৯জন মহিলা, বিষপানে ৫জন পুুরুষ ও ২জন মহিলা, অন্য ভাবে ৬জন পুরুষ ও ৩জন মহিলাসহ ২৯জন আত্মহত্যা করেছে।

পুলিশ, হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি সংস্থা সুত্রে আরো জানা যায়, ঝিনাইদহের ৬টি উপজেলয় ২০১০ সালে আত্মহত্যা করেছে ৩৮০জন, আর চেষ্টা করেছে ২১০৯জন, ২০১১ সালে আত্মহত্যা করেছে ৩০৯জন,চেষ্টা করেছে ২৮৪৯জন, ২০১২ সালে আত্মহত্যা করেছে ২৯৫জন, চেষ্টা করেছে ২৫৮৩জন, ২০১৩ সালে আত্মহত্যা করেছে ৩১১জন, চেষ্টা করেছে ২৬৩৯জন, ২০১৪ সালে আত্মহত্যা করেছে ৩০৩জন, চেষ্টা করেছে ২৪০৯জন, ২০১৫ সালে আত্মহত্যা করেছে ৩৬৩জন আর চেষ্টা করেছে ২৬০০জন এবং ২০১৬ সালে আরো ২৬৩ জন আত্মহত্যা করেছে।

ঝিনাইদহে আত্মহত্যা বন্ধ নিয়ে গবেষণা ও আত্মহত্যা বন্ধ বিষয়ে কাজ করছে শোভা নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম জানান, ঝিনাইদহের মানুষ একটি আবেগপ্রবন। এখানকার মানুষ ঠুনকো কারনেই আত্মহত্যা করে। নারী নির্যাতন, পারিবারিক কলহ, সংসারে অশান্তি, অসুস্থ্যতা, বাবা-মায়ের উপর অভিমান, প্রেম ঘটিত ব্যাপার, কৃষকের ঘরে কীটনাশকের সহজ লভ্যতা ও তুচ্ছ ঘটনায় আবেগ প্রবণ হয়ে এ জেলার মানুষ হরহামেশাই আত্মহত্যার পথ বেছে নেয়। তিনি আরো জানান, তারা আত্মহত্যা বন্ধ করার জন্য বিভিন্ন গ্রামে সভা সেমিনার, উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ