মঙ্গলবার ● ২১ মার্চ ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে শিক্ষকের পিটুনিতে অন্ধ হওয়ার পথে ছাত্র শাওন
গাজীপুরে শিক্ষকের পিটুনিতে অন্ধ হওয়ার পথে ছাত্র শাওন
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (৭ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৩মি.) গাজীপুরের টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ শিক্ষকের প্রহারে আহত সাবেক ছাত্র মিরাজ হোসেন শাওন চোখের জ্যোতি আর ফিরে পাচ্ছে না।
ওই ছাত্রের মা বিলকিস সুলতানা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মিরাজ টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ থেকে গত বছর এসএসসি পাস করার পর উত্তরা হাই স্কুল এন্ড কলেজে ভর্তি হয়েছে। গত ১৫ মার্চ বুধবার সকালে শাওন তাদের টঙ্গী কলেজ রোডের বাড়ি থেকে উত্তরায় কলেজে যাচ্ছিল। পথে তার বন্ধুর কাছ থেকে নোট শিট নেওয়ার জন্য পাইলট স্কুল অতিক্রম করে সুলতানা রাজিয়া রোডে যাচ্ছিল। সে পাইলট স্কুলের গেট দিয়ে ভেতরের রাস্তায় প্রবেশ করতেই পেছন দিক থেকে দারোয়ানরা তাকে টেনে ধরে এবং স্কুলের রাস্তা দিয়ে যেতে নিষেধ করে। শাওন দারোয়ানদের অনুরোধ জানিয়ে বলে, কলেজের সময় হয়েছে ঘুরে গেলে সময় নষ্ট হবে, দয়া করে আমাকে যেতে দিন। এ সময় ওই স্কুলের শিক্ষক শাহাবুদ্দিন সজিব গিয়ে শাওনকে কিলঘুষি ও লাথি মারে। পরে তাকে টেনে হিঁচড়ে ভেতরে অধ্যক্ষের অফিসের সামনে নিয়ে যায়। সেখানে শিক্ষক সজিব অধ্যক্ষের সামনেই তাকে মোটা বেত দিয়ে পিটিয়ে আহত করে। এতে ডান চোখ দিয়ে প্রচন্ড রক্তক্ষরণ শুরু হয়। এরপর তাকে গলা ধাক্কা দিয়ে স্কুল গেট দিয়ে বাইরে বের করে দেওয়া হয়। পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় সিটি চক্ষু হাসপাতালে নেয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকায় ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে শাওনের মা বিলকিস সুলতানা ১৬ মার্চ বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষক সজিবের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ গত তিন দিনেও অভিযোগ আমলে নেয়নি।
এদিকে টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, ঘটনার দিন ছাত্রীদের ছুটি হওয়ার সময় শাওন তাদের উত্ত্যক্ত করার উদ্দেশ্যে স্কুলের গেট দিয়ে ভেতরে ঢোকে। তখন দারোয়ান বাধা দিলে সে দারোয়ানদের সঙ্গে উচ্চবাচ্য করে এবং এক পর্যায়ে মারতে যায়। পরে ছাত্ররা তাকে ধরে নিয়ে মারধর করে।





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা