শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
রাঙামাটি, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০১৭
প্রথম পাতা » বরগুনা » বামনায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে নির্যাতন
প্রথম পাতা » বরগুনা » বামনায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে নির্যাতন
বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বামনায় তৃতীয় শ্রেনীর শিক্ষার্থীকে নির্যাতন

--- বরগুনা প্রতিনিধি :: বরগুনার বামনা উপজেলার কাকচিড়া গোলককাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে ঢুকে তৃতীয় শ্রেনীতে পড়ুয়া মো.শামীমকে (১০) নামে এক শিশুকে শিক্ষকদের উপস্থিতিতে মারধর করেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম বিউটির দেবর মজনু হাওলাদার মনু। প্রভাবশালী মজনুর অব্যাহত হুমকিতে গুরুতর আহত শামীমকে গত দুইদিন ধরে চিকিৎসা সেবা দিতেও পারেনি শিশুটির পরিবার।

ভুক্তভোগী পরিবার স্থানীয় সাংবাদিকদের সহায়তায় মঙ্গলবার সন্ধ্যায় আহত শামীমকে বামনা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত শামীম উত্তর কাকচিড়া গ্রামের মো. চুন্নু মিয়ার ছেলে। অভিযুক্ত মজনু হাওলাদার মনু উত্তর কাকচিড়া গ্রামের মৃতু আর্শ্বেদ হাওলাদারে ছেলে। স্থানীয় ও শিক্ষার্থীর পরিবার সূত্রে জানাগেছে, কাকচিড়া গোলককাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গত রবিবার দুপুর ১২টায় প্রথম ও দ্বিতীয় শ্রেনীর ক্লাশ ছুটির পরে শ্রেনী কক্ষে বই রাখাকে কেন্দ্র করে সহপাঠী মজনু হাওলাদারের নাতি লিয়ার (৯) সাথে শামীমের দ্বন্দ হয়।

এ খবর পেয়ে মজনু হাওলাদার ও তার মেয়ে রানী বেগম ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়ের ঢুকে বিদ্যালয়ের শিক্ষক আবুল হাচান সহ উপস্থিত শিক্ষকদের সামনে বেধকর মারধর করে এবং শিক্ষার্থীকে তুলে আছাড় মারে। এতে শামীম গুরুতর আহত হয়। ্ঘটনাস্থলে বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত থাকলেও শিশুটিকে বাঁচাতে কেউ এগিয়ে আসেনি বলে শিক্ষার্থী শামীম জানায়। তবে ওই দিন প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম বিউটির উপস্থিত হাজিরা বহিতে স্বাক্ষর থাকলেও সে ঘটনার সময় বিদ্যালয় উপস্থিত ছিলেন না। শিক্ষার্থী শামীমকে মারধরের খবর শুনে প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম বিউটি বিদ্যালয়ে আসেন। এর পর প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম বিউটি ও সহকারী শিক্ষক আবু হাচান উল্টো শিক্ষার্থী শামীমকে বাকা দেয় এবং বিষয়টি বাড়ীতে গিয়ে পরিবারের কাছে জানাতে নিষেধ করেন। শামীম আহত অবস্থায় বাড়ীতে গেলে তার নানী ও খালা প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম বিউটির কাছে বিষয়টি জানতে চাইলে তখন প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম বিউটি, সহকারী শিক্ষক আবুল হাচান এবং অভিযুক্ত মজনু হাওলাদার মনু এ বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকী দেয়।
প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম বিউটি, সহকারী শিক্ষক আবু হাচান এবং অভিযুক্ত মজনু হাওলাদার মনুর অব্যাহত হুমকির ভয়ে ভুক্তভোগী ওই শিক্ষার্থীর পরিবার গত দুই দিনে শিশুটিকে চিকিৎসা করাতে পারেনি। গত মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী পরিবার স্থানীয় সাংবাদিকদের সহায়তায় আহত শিক্ষার্থী শামীমকে চিকিৎসার জন্য বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে শিশুটির অবস্থা আশংকাজনক।

এ ঘটনায় ওই বিদ্যালয়ের ৩য় শ্রেনীর শিক্ষার্থী মো.ইব্রাহীম মাঝির ছেলে মো. জাকির(৮) জানায়, মজনু হাওলাদার ও তার মেয়ে ক্লাশে ঢুকে শিক্ষকদের উপস্থিতিতে শামীমকে মারধর করে। সে শিক্ষকদের সহায়তা চাইলেও শিক্ষকরা তাকে রক্ষা করেনি। অভিযুক্ত মজনু হাওলাদার মনু বলেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাকে মারা আমার অন্যায় হইছে। আমার নাতীকে মারছে এই জন্য আমি রাগে শামীমকে দুএকটা চরথাপর দিয়েছি। এ ব্যাপারে প্রধান শিক্ষিকা তাসলিমা বেগম বিউটি বলেন,আমি বিরোধ মিটিয়ে দিয়েছি।
কি বিরোধ হয়ে ছিল সে বিষয় জানতে চাইলে সে বলেন,যে বিরোধই হউক আমি মিডাইয়া দিছি, স্যারের সাথে বলছি, আমাকে উত্তেজিত করবেন না।
বামনা উপজেলা শিক্ষা কর্মকর্তা খোকন চন্দ্র মালাকর বলেন, আমি স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অসুস্থ শিক্ষার্থীকে দেখে এসেছি এবং বিষয়টির সুষ্ঠ তদন্তে জন্য একজন সহকারী শিক্ষা কর্মকর্তাকে ঘটনা স্থলে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে কার্যকর ব্যাবস্থা গ্রহন করা হবে।
বামনা থানার অফিসার ইনচার্জ মো. শাহাবুদ্দিন জানান, ঘটনাটি আমরা জেনেছি
শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করেনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)