শিরোনাম:
●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার ●   প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন : দীপেন দেওয়ান ●   প্রভাষক নুরুল আবছার রচিত ইংলিশ বুস্টার বই এর মোড়ক উন্মোচন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপায় একজনকে কুপিয়ে হত্যা : গ্রেফতার ১৪
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপায় একজনকে কুপিয়ে হত্যা : গ্রেফতার ১৪
বৃহস্পতিবার ● ১৩ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শৈলকুপায় একজনকে কুপিয়ে হত্যা : গ্রেফতার ১৪

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৩০ চৈত্র ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২৪মি.) পুকুরে কাঁদা ছোড়াছুড়ি নিয়ে খেলা করার মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চাঁদপুর গ্রামে হাফিজুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত হাফিজুর রহমান ওই গ্রামের কায়েস মোল্লার ছেলে। ১৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম সিএইচটি মিডিয়াকে জানান, বুধবার বিকালে চাঁদপুর গ্রামে আব্দুল্লাহর ছেলে রানা ও শাহাদতের ছেলে সজিব একটি পুকুরে গোসল করছিল। এ সময় তাদের দুই জনের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি হয়। বিষয়টি তুচ্ছ ও পুকুরে খেলার ঘটনা হলেও এ নিয়ে উভয় পরিবারের মেয়েদের ঝগড়া লাগে। এরপর উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে হাফিজুর রহমানসহ ৩ জন আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে হাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান বলে জানান ওসি।

এ ঘটনায় ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। দুই পক্ষের লোকজন দেশী অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশংকা করছে গ্রামবাসি।





আর্কাইভ