শিরোনাম:
●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
রাঙামাটি, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » খুলনা বিভাগ » মুক্তিযোদ্ধাদের বিনা নোটিশে ভাতা বন্ধ শৈলকুপায়
প্রথম পাতা » খুলনা বিভাগ » মুক্তিযোদ্ধাদের বিনা নোটিশে ভাতা বন্ধ শৈলকুপায়
বুধবার ● ১৯ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তিযোদ্ধাদের বিনা নোটিশে ভাতা বন্ধ শৈলকুপায়

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৬ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৭মি.) ঝিনাইদহের শৈলকুপা উপজেলাতে মুক্তিযোদ্ধাদের ভাতা দেয়া নিয়ে চরম স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। সমস্ত সরকারী নীতিমালা, বিধি-বিধান ভঙ্গ করে ৮ মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ রাখার অভিযোগ উঠেছে। ৮জন মুক্তিযোদ্ধা প্রথম থেকেই ভাতা প্রাপ্ত ও সরকারী সুযোগ-সুবিধা ভোগ করে আসছে। মুক্তিবার্তা, ভারতীয় লালতালিকা, গেজেট নাম, ভারতীয় প্রশিক্ষণ সহ মুক্তিযোদ্ধা সার্টিফিকেট থাকা স্বত্ত্বেও বিনা নোটিশে তাদের ভাতা স্থগিত করেছে শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।

ভাতা স্থগিত হওয়া মুক্তিযোদ্ধারা হলেন কুশবাড়িয়া গ্রামের মকছেদ মোল্যা, একই গ্রামের আবু বকর সিদ্দিক মোল্যা, ছোট ধলহরাচন্দ্র গ্রামের হারেজ আলী, একই গ্রামের লুৎফর রহমান, আকবার আলী, চাঁদ আলী, জালশুকা গ্রামের জে,এম, আকতারুজ্জামান ও মথুরাপুর গ্রামের আবুল হোসেন। এসব মুক্তিযোদ্ধা হঠাৎ ভাতা বঞ্চিত হওয়ায় মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট সকল দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তাদের অভিযোগ সূত্রে জানা গেছে, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বন্ধের পূর্বে সরকারী নিয়মে তাদের লিখিত নোটিশ( কেন বন্ধ করা হবে না) করতে হয়। যাচাই-বাছাই কমিটি কোনরুপ কারণ দর্শানো ব্যতিরেকে সম্মানী ভাতা বন্ধ বা স্থগিত করতে পারবেন না। গত ৯ এপ্রিল মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় থেকে এই আদেশ আসলেও তা মানা হয়নি। এছাড়া সর্বশেষ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিও তদের নাম উল্লেখ করে কোন অভিযোগ তোলেনি। অন্যদিকে এসব মুক্তিযোদ্ধাদের যারা স্থানীয় ভাবে মুক্তিযোদ্ধা সহকর্মী হিসাবে প্রত্যয়ন পত্র দিয়েছে ৮/১০ বছর আগে। নতুন করে এদের কেউ কেউ এখন ভাতা না দেয়ার কাগজে স্বাক্ষর করেছেন।

অভিযোগ উঠেছে প্রতি হিংসার বশবর্তী হয়ে এমনটি করা হচ্ছে। শৈলকুপা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন ও জেলার ডেপুটি কমান্ডার গোলাম রইচ এসব মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা হিসাবে প্রত্যায়ন ও সকল সুযোগ সুবিধা পাবে উল্লেখ করলেও এখন তারা উল্টো দাবি অর্থাৎ মুক্তিযোদ্ধা না উল্লেখ করছেন। এই ৮ মুক্তিযোদ্ধার মধ্যে আবুল হোসেন নামের মুক্তিযোদ্ধার বয়স কম বলে হাইস্কুল থেকে সনদপত্র নেয়া হয়েছে। সেই সনদে আবুল হোসেনের জন্ম তারিখ ৩১জুন ১৯৫৮সাল উল্লেখ করা হয়েছে। কিন্তু জুন মাসে কোন ৩১ তারিখ হয় না।

আবুল হোসেন ১৭৭১ সালে ম্যালেশিয়াতে ভর্তি ও অস্ত্র জমাদান পত্রে জন্ম তারিখ উল্লেখ আছে ১৫ জানুয়ারী ১৯৫৪ সাল, জাতয়ি পরিচয়পত্রে উল্লেখ আছে ১৫জানুয়ারী ১৯৫৪সাল, জন্ম সনদেও ১৫জানুয়ারী ১৯৫৪ সাল উল্লেখ আছে। কিন্তু ৩১জুনের এমন হাস্যকর অনেক মিথ্যা অভিযোগে মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধ করে টাকার বিনিময়ে সেখানে নতুনদের নেয়ার পায়তারা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এছাড়াও সিংনগর গ্রামের তোজাম্মেল হোসেন, বগুড়া গ্রামের মনোয়ার হোসেন, দুধসর গ্রামের আমজাদ হোসেনের ভাতা স্থগিত করা হয়েছে এমন নানা কারণ দেখিয়ে। তাদেরও অন্যায় করে সরকারী বিধি ভঙ্গ করে ভাতা বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে। মুক্তিযোদ্ধারা অভিযোগ করছেন জেলা থেকে শৈলকুপার ৫জনের ভাতা বন্ধের সিদ্ধান্ত হয়েছে তবে কারো নাম এখনো উল্লেখ করা হয়নি কোন ৫জন অথচ হিংসার বশবর্তী হয়ে ৯/১০ জনের ভাতা আটকে দেয়া হয়েছে।

এ ব্যাপারে শৈলকুপা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মনোয়ার হোসেন জানিয়েছেন, বিভিন্ন লিখিত অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে, তাছাড়া কেউ কেউ রাজাকার হিসাবে অভিযোগ উঠেছে, তাই ভাতা স্থগিত রাখা হয়েছে। এদের অনেকে বিভ্রান্ত করে মুক্তিযোদ্ধা তালিকায় নাম উঠিয়েছিল সেগুলো বাতিল করা হচ্ছে। শৈলকুপার ইউএনও উসমান গনি জানিয়েছেন, এখনো কারো ভাতা বন্ধ করা হয়নি, যারা ভাতা পায়নি তারা পাবে। এছাড়া যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের নোটিশ করা হবে, সরকারী বিধি অনুযায়ী।





খুলনা বিভাগ এর আরও খবর

অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা
কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক কুষ্টিয়া সিভিল সার্জনে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)