শিরোনাম:
●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন
রাঙামাটি, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » পাবনা » অবশেষে দখল মুক্ত হলো সাহিত্যিক প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা
প্রথম পাতা » পাবনা » অবশেষে দখল মুক্ত হলো সাহিত্যিক প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা
বুধবার ● ১৯ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবশেষে দখল মুক্ত হলো সাহিত্যিক প্রমথ চৌধুরীর পৈত্রিক ভিটা

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: (৬ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৮মি.) বাংলা সাহিত্যের চলিত গদ্য রীতির প্রবক্তা প্রমথ চৌধুরীর পৈতৃক ভিটা দখল মুক্ত হয়েছে। জায়গাটি দীর্ঘদিন স্থানীয় কয়েকজনের দখলে ছিল। ১৯ এপ্রিল বুধবার সকাল ৯টা থেকে থেকে দিনব্যাপী নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল কুমার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান উচ্ছেদ অভিযান পরিচালনা করে ৩ একর জায়গায় নির্মিত কাঁচা-পাকা মিলিয়ে ১৮টি বসত বাড়ি সহ বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় র‌্যাব পুলিশ সহায়তা করেন। প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মিজানুর রহমান জানান, ‘উচ্ছেদ নথিতে জেলা প্রশাসক মহোদয় অনুমোদন দেওয়ার পর অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য পরপর ৫ বার নোটিশ দেওয়া হয়েছে। এর পরেও তারা স্থাপনা না সরালে সরকারী সকল প্রকার উচ্ছেদ প্রক্রিয়া মেনে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জায়গাটি সরকারি সম্পত্তি। যারা বসবাস করছিলেন তাদের প্রকৃত কোন কাগজপত্র নেই।

প্রসঙ্গত, বাংলার খ্যাতিমান সাহিত্যিকদের মধ্যে অন্যতম প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস ছিল পাবনার চাটমোহর উপজেলার হরিপুর গ্রামে। তার পুর্বপুরুষগন ছিলেন বরেন্দ্র এলাকার ব্রাহ্মণ জমিদার। দুঃখের বিষয় বিখ্যাত এই সাহিত্যিকের পৈতৃক নিবাস দখল করে নিয়ে বসত ঘর সহ বেশ কিছু স্থাপনা নির্মাণ করে বসবাস শুরু করেছিলেন ওই এলাকার কয়েকজন দখলদার।

লেখকের পৈতৃক নিবাস দখলমুক্ত করতে চাটমোহরে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠন আন্দোলন গড়ে তোলে এবং সম্প্রতি তারা মানববন্ধন করে এবং পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালোর কাছে স্মারকলিপি দেন। পরে জেলা প্রশাসক দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনকে নির্দেশ দিলে ১৯ এপ্রিল বুধবার জায়গাটি দখলমুক্ত হয়।

এ ব্যাপারে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি প্রভাষক ইকবাল কবির রঞ্জু সিএইচটি মিডিয়াকে জানান, ‘দীর্ঘদিন আন্দোলনের পর জায়গাটি দখলমুক্ত হল। তিনি জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। সেই সাথে প্রমথ চৌধুরীর স্মৃতি সংরক্ষণার্থে জায়গাটিতে প্রমথ চৌধুরীর নামে বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সরকারের কাছে অনুরোধ জানান।
সংগঠনটির সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল মমিন সরকার জানান, দখলদারদের কবল থেকে মুক্ত হওয়া ভিটায় এমন কিছু করা হোক যেন দেশের মানুষ এ লেখককে মনে রাখেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)