শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৩ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে মারুফার খুনীদের বিচার দাবীতে মানববন্ধন
প্রথম পাতা » অপরাধ » ঝালকাঠিতে মারুফার খুনীদের বিচার দাবীতে মানববন্ধন
রবিবার ● ২৩ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝালকাঠিতে মারুফার খুনীদের বিচার দাবীতে মানববন্ধন

---গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি প্রতিনিধি :: (১০ বৈশাখ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.৩০মি.) ঝালকাঠিতে গৃহবধূ ও কলেজ ছাত্রী মারুফা আক্তারের হত্যাকারীদের বিচারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। ২৩ এপ্রিল রবিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন করে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি দেয়া হয়েছে। ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তারা বলেন, হত্যাকান্ডের ৮ দিন অতিবাহিত হলেও ঘটনায় জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যায় জড়িতদের গ্রেফতার করা না হলে থানা ঘেরাও ও ওসির অপসারনের দাবি সহ কঠোর কর্মসূচির পালনের হুশিয়ারি দিয়েছেন বক্তারা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, জেলা মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান ও নিহত মারুফার মা লাকী বেগম প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় মারুফাকে হাসপাতালে নিয়ে আসে তার শ্বশুবাড়ির লোকজন। পরে কর্তব্যরত ডাক্তার মারুফাকে মৃত ঘোষণা করলে মারুফাকে হাসপাতালে রেখেই তার শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। মারুফার স্বামী প্রবাসে থাকায় তার শ্বশুর- শ্বাশুরীসহ শ্বশুর বাড়ির লোকজন নানা রকম নির্যাতন করে আসছিল। এ নির্যাতনের ধারাবাকিকতায় গত ১৭ এপ্রিল মারুফাকে হত্যা করে হাসপাতালে আনা হয় বলে নিহত মারুফার মা সহ স্বজনদের অভিযোগ । এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে। নিহত গৃহবধূ মারুফা আক্তার নলছিটি উপজেলার প্রেমহর গ্রামের মৃত মানিক হাওলাদারের মেয়ে। সে এ বছর নলছিটি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। চার বছর আগে নলছিটি উপজেলার বহরমপুর গ্রমের সুলতান হাওলাদারের ছেলে সুমনের হাওলাদারের সাথে তার বিয়ে হয়েছিল।





আর্কাইভ