বৃহস্পতিবার ● ২৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » কৃষি » গুইমারায় ৩টি অস্ত্রসহ ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী
গুইমারায় ৩টি অস্ত্রসহ ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (১৪ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫২মি.) খাগড়াছড়ি জেলার গুইমারায় দুইটি এলজি,একটি রিভালবারসহ ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে সেনাবাহিনী।
২৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে গুইমারা উপজেলাধীন হাফছড়ির দুর্গম রেম্রাপাড়া থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি সেনাবাহিনী সদস্যরা।
সুত্রে জানা গেছে, ইউনিটেড পিপলস ডেমোক্রিটিক ফ্রন্ট (ইউপিডিএফ)‘র স্বশস্ত্র সন্ত্রাসীরা চাঁদা আদায়ের জন্য সংগঠিত হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের গুইমারা সাব জোন কমান্ডার লে. আব্দুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল বৃহস্পতিবার ভোর পাচঁটার দিকে রেম্রাপাড়ায় অভিযান পরিচালনা করে।
অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সিন্দুকছড়ি জোনের গুইমারা সাব জোন কমান্ডার লে. আব্দুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, অভিযানকালে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এসময় নিকটবর্তী একটি পরিত্যক্ত ঘর থেকে দুইটি এলজি ও একটি রিভালবার ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেন তারা। এলাকাবাসী ভবিষ্যতেও এ ধরনের সেনাবাহিনীর অভিযান পরিচালনার দাবী জানিয়েছেন।





দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট
পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা
ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত
হালদায় চড়া দামে রেণু বিক্রি
রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম
আত্রাইয়ে সরিষা ফুলের সৌন্দর্যে মুগ্ধ প্রকৃতিপ্রেমীরা