শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৭ এপ্রিল ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » ক্রিকেট খেলা নিয়ে মারামারি : লাইফ সাপোর্টে ইয়াছিন
প্রথম পাতা » চট্টগ্রাম » ক্রিকেট খেলা নিয়ে মারামারি : লাইফ সাপোর্টে ইয়াছিন
বৃহস্পতিবার ● ২৭ এপ্রিল ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্রিকেট খেলা নিয়ে মারামারি : লাইফ সাপোর্টে ইয়াছিন

---রাউজান প্রতিনিধি :: (১৪ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৫মি.) ক্রিকেট খোলা নিয়ে সৃষ্ট বিতর্কে জড়িয়ে রাউজানের এক কিশোর সহপাটিদের ক্রিকেট ষ্ট্যাাম্পের আঘাতে গুরুতর আহত হয়ে চট্টগ্রাম শহরের একটি বেসরকারী হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত ১৪ এপ্রিল খেলা নিয়ে দলাদলিতে এই ঘটনাটি ঘটেছিল দক্ষিণ রাউজানে গশ্চি এলাকার জনৈক মোহাম্মদ জামান তালুকদার বাড়ীর সামনে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে রাড়ীর সামনের মাঠে অন্যান্য সহপাটিদের সাথে ক্রিকেট খেলতে গিয়েছিল কিশোর ইয়াছিন আশরাফ জিল্লু (১৪)। গশ্চি উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র ইয়াছিন নানার বাড়ী থেকে এখানে পড়ালেখা করতো। সে ঊনসওর পাড়া শাহাদুল্লাহ কাজীর বাড়ি গ্রামের প্রবাসী মোহরম আলীর ২য়পুত্র।

জানা যায়, খেলার মধ্যে সহপাটিদের সাথে ভুলবুঝাবুঝির সৃষ্টি হলে ইয়াছিন উত্তেজিত হয়ে প্রতিবেশি প্রবাসী মোহাম্মদ ইউনুচ প্রকাশ আলিয়ার পুত্র ইমন (১৭) কে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেয়। ইমন এই ঘটনার প্রতিশোধ নিতে খেলা শেষে ইয়াছিনকে রাস্তায় আটকায়। তার হাতে করে নিয়ে আসা ক্রিকেট ষ্ট্যাম্প দিয়ে ইয়াছিনের মাথায় আঘাত করলে ইয়াছিন মাটিতে লুঠে পড়ে। এলাকার লোকজন ঘটনাটি দেখে গুরুতর আহতাবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়।
আহত কিশোরের স্বজনরা জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন ইয়াছিনের খরচ চালাচ্ছে আক্রমনকারী কিশোরদ্বয়ের পরিবার। বর্তমানে ইয়াছিন হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছে। তার মাথায় অস্ত্রপচার করা হয়েছিল। হামলাকারীর চাচা স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন ঘটনা স্বীকার করে বলেছেন তার ভাইপো আহত ইমনকেও চিকিৎসা দেয়া হয়েছে। ইয়াছিন লাইফ সার্পোটে থাকলেও তাকে বাঁচিয়ে তোলার জন্য সর্বাত্বক চেষ্টা করা হচ্ছে।
এই দিকে গশ্চি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ইয়াছিনের আরগ্য লাভের জন্য বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এক দোয়া মাহাফিল অায়োজন করে।





আর্কাইভ