বৃহস্পতিবার ● ৪ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » ফেঞ্চুগঞ্জে সড়ক মেরামত কাজে চলছে দূর্নীতি (ভিডিওসহ)
ফেঞ্চুগঞ্জে সড়ক মেরামত কাজে চলছে দূর্নীতি (ভিডিওসহ)
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি :: (২১ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৫ মি.) সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলাধীন চানপুর বাজার হইতে বালাগঞ্জ পর্যন্ত প্রধান সড়ক মেরামত কাজে চলছে দূর্নীতি।
এলাকার মানুষ এ বিষয়ে তোলপাড় সৃষ্টি করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে রাস্তার মেরামত কাজে দুর্নীতির বিষয়টি জানান।
এ বিষয়ে ঐ সড়ক মেরামতে দায়িত্বরত ইঞ্জিনিয়ারের কাছে জানতে চাইলে তিনি জানান সড়ক সিলকোট ১২ এমএম থাকার কথা কিন্তু ঐ জায়গায় আমরা দিচ্ছি ১৫,১৭ ও ১২ এমএম এবং কোথাও আরও বেশী, আর আমরা কাজ করছি ৫ বৎসরের জন্য। রাস্তা ৫ বৎসর ঠিকবেই। কিন্তু এলাকার জনসাধারণ এ বিষয়ে বলেন ঐ রাস্তার কাজের মান অতি নিম্নমানের। সর্বনিম্ন আধা ইঞ্চি সিলকোট থাকার কথা কিন্তু দেখা যাচ্ছে যে আধ ইঞ্চির জায়গায় আরও অনেক কম দিয়ে কোন রকম তড়িগরি করে যেনতেন ভাবে রাস্তার উন্নয়ন কাজ হচ্ছে।
সিলকোট করার পূর্বে মাটিতে যে তৈল ব্যবহার করা হয় ঐ তৈলও নিয়মিত মাটির উপরে দেওয়া হচ্ছে না। স্থানীয়দের প্রশ্ন তাহলে এই সিলকোট টিকে থাকবে কিসের উপরে ? রাস্তা টেকসই কতটুকু হতে পারে বা কাজ করে চলে গেলে ঐ রাস্তা দিয়ে সাধারণ জনগন কি ভাবে যাতায়াত করবে ? সরকার টাকা দিয়ে কাজ করাচ্ছে কি জনগনকে আবারও ভাঙ্গা রাস্তা দিয়ে হাটার জন্য প্রশ্ন।
এলাকাবাসী রাস্তার মেরামত কাজে দুর্নীতির বিষয়টি খতিয়ে দেখার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানান।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন