শিরোনাম:
●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
রাঙামাটি, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৯ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » রহস্যময় এক প্রতারকের নাম আহবাব
প্রথম পাতা » অপরাধ » রহস্যময় এক প্রতারকের নাম আহবাব
মঙ্গলবার ● ৯ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রহস্যময় এক প্রতারকের নাম আহবাব

---সিলেট প্রতিনিধি :: (২৬ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৫মি.) সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছত্রিশ গ্রামের রিয়াজ
উদ্দিনের বড় ছেলে আহবাব।

নিম্নবিত্ত রিয়াজ উদ্দীনের আর্থিক অবস্থা ভাল না থাকায় আহবাব বিভিন্ন বাড়ীতে প্রাইভেট টিউশনি পড়িয়ে লেখাপড়া ও হাত খরছ চালাতো। কিন্তু আহবাব ছিল বাকপটু ও চরম উচ্চ বিলাসী।

গত কয়েক বছর থেকেই আহবাবের চালচলনে আসে ব্যাপক পরির্বতন
আসে। রাতারাতি ৪টি সিএনজি অটোরিক্সা, ১টি পিকআপ ভ্যানসহ দামীমটর সাইকেল ক্রয় করে সে।

এছাড়াও বিশ্বস্ত একটি সূত্রে জানা যায়, আহবাব ছাত্রশিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। এ ব্যাপারে জানতে যোগাযোগ করা করা হয় গোলাপগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুল্লাহ হোসনেগীর সাথে। তিনি সুকৌশলে আহবাব তার দলের কেউ নয় বলে দাবী করে আহবাবের দলীয় পরিচয়কে এড়িয়ে গিয়ে সিএইচটি মিডিয়াকে  জানান, আহবাব তার দলের অনেক নেতাকর্মীর টাকা হাতিয়ে নিয়েছে। সেই সাথে তিনি আহবাবের শাস্তি দাবী করেন।

কিন্তু  প্রশ্নবানে জর্জরিত হয়ে উপজেলা সভাপতি মুহিবুল্লাহ এক পর্যায়ে শিবিরের কর্মীদের সাথে তার উঠাবসা ছিলো বলে স্বীকার করেন।

তবে অনুসন্ধানে জানাযায়, ২০১৬ সালের তৎকালীন সময়ে শিবিরের মাসিক ম্যাগাজিন কিশোর কন্ঠ পাঠক ফোরামের একটি অনুষ্ঠানে অতিথী মঞ্চে একই সারিতে
গোলাপগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মুহিবুল্লাহ হোসনেগীর সাথে
প্রতারক আহবাব। ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকন্ঠ পাঠক ফোরামের সিলেট জেলা পূর্ব শাখার প্রধান পৃষ্টপোষক ও গোলাপগঞ্জ উপজেলা শিবিরের সাধারন সম্পাদক হাবিবুল্লাহ দস্তগীরসহজেলার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

তাছাড়াও আহবাব নিজেকে ছাত্র শিবিরের নেতা এবং জামায়াত নেতা ও ইবনে সিনার ডাইরেক্টর হাবিবুর রহমানের ঘনিষ্টজন দাবী করতো।

উল্লেখ্য, সিলেট জেলার গোলাপগঞ্জ ছাত্র শিবির নেতা আহবাব প্রতারনার মাধ্যমে ২০ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার ঘটনায় চলছে গোলাপগঞ্জ উপজেলা জুড়ে তোলাপাড়।

এলাকাবাসী ও বিভিন্ন সূত্রে জানা যায়, আহবাব উপজেলার বিভিন্ন পেশার লোকদের কাছ থেকে মাসিক ২০ হাজার টাকা লভ্যাংশ প্রধানের লোভ দেখিয়ে প্রতারনার মাধ্যমে আনুমানিক ২০ কোটি টাকা হাতিয়ে নিয়ে ৬ মে শনিবার রাত থেকে লাপাত্তা হয়ে গেছে।

লাভের আশায় আহবাবের ধোকায় পড়ে প্রতারনার শিকার অনেকেই লোভে পড়ে ১ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা বিনোয়োগ করে কথিত ব্যবসায় অংশীদার হয়েছিলেন।

কাউকে লেয়ার মুরগীর খাদ্য কেনাবেচার কথিত ব্যবসার নামকরে আবার কাউকে সিলেটের ইবনে সিনা হাসপাতালের শেয়ার বিক্রীর ভূয়া চুক্তিপত্র দেখিয়ে ফাদে ফেলে করেছে প্রতারনা।

প্রতারিতদের একজন রানাপিং ছত্রিশ গ্রামের ময়না মিয়া। তাকে ইবনেসিনা
হাসপাতালের দুটি শেয়ার ক্রয়ের চুক্তি পত্রের মাধ্যমে হাতিয়ে নিয়েছে ২ লক্ষ
টাকা। ভুক্তভুগী কয়েকজন জানান ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান আহবাবকে চেনেন না বলে তাদের জানিয়েছেন।

প্রতারনার বিষয়টি লোকমুখে দ্রুত গতিতে ছড়িয়ে পড়লে উপজেলা জুড়ে তোলাপাড় সৃষ্টি হয়। প্রায় ২০কোটি টাকা নিয়ে প্রতারক আহবাব লাপাত্তার ঘটনাটি নিয়ে শুধু উপজেলা নয় জেলা শহরে চলছে জোড় গুঞ্জন।

এদিকে লোকমুখে প্রতারনার বিষয়টি দ্রুতগতিতে ছড়িয়ে পড়লে ৬ মে শনিবার দুপুর ১২টায় প্রতারক আহবাবের বাড়ীতে প্রতারনার শিকার অনেকেই ভীড় জমিয়ে আহবাবকে বাড়ীতে না পেয়ে প্রতারিত লোকজন ও বিক্ষুব্দ জনতা রবিবার বিকালে তার বাড়িতে আক্রমন করেঘরের ফ্রিজ, টিভি, খাট, ৪টি সিএনজি অটোরিক্সা,
একটি পিকআপ ভ্যান, শ্যালো মেশিন এমনকি বাড়ীর প্রধান গেইট যে যা
পেরেছেন নিয়ে গেছেন ।
সিলেট শহরের তালতলায় বসবাসকারী প্রতরনার শিকার একজন জানান, আহবাবের সাথে আমার এক আত্মীয়ের মাধ্যমে পরিচয় । এরপর কয়েকজন বন্ধুমিলে প্রায় ১০ লক্ষ টাকা আহবাবরে কথিত পোল্ট্রি ফার্মের ব্যবসায় বিনোয়াগ করেছিলাম। আহবাব লাপাত্তার খবর শুনে তার বাড়ীতে এসেছি।

প্রতারনার অভিযোগের বিষয়ে সত্যতা জানতে আহবাবের ব্যবহৃত মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হয় কিন্তু তার নাম্বার বন্ধ পাওয়া যায়।

বাড়ীতেই পাওয়া যায় আহবাবের মা নাছিমা বেগমকে, তিনি সিএইচটি মিডিয়াকে  জানান, ৬ মে শনিবার রাত থেকে ছেলের খোঁজ পাচ্ছিনা। এদিকে রবিবার থেকে লোকজন আহবাবকে না পেয়ে বাড়ীর সবকিছু লুটে নিয়েছে।

আহবাবের প্রতারনার বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন আমি এসব বিষয়ে
কিছুই জানিনা, আমার ছেলে দোষী হলে তার শাস্তি হোক। স্থানীয়বাজারের
ব্যবসায়ী আব্দুল কুদ্দুস টিপু জানান, চলতি বছরের ২৯ মার্চ ফার্মের মুরগীর খাবারের ব্যবসার কথা বলে চতুর আহবাব তার কাছ থেকে ৬ লাখ ৬০ হাজার টাকা নিয়েছে এক টাকাও ফেরৎ দেয়নি। নাম প্রকাশ না করার শর্তে সরকার দলীয় একজন সমর্থক জানান, তার ভাইয়ের কাছ থেকে ১২ লক্ষ টাকা প্রতারনার মাধ্যমে নিয়ে ছিলো আহবাব। এরমধ্যে ৮লাখ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছি।

জকিগঞ্জ উপজেলার কামালপুর গ্রামেরবদরুল হকের ছেলে সোহেল আহমদ
জানান, তিনি ১০ লাখ টাকা বিনোয়োগ করেছিলেন আহবাবের কথায়। তাকেও মুরগীর ফার্মের ব্যবসার কথা বলে টাকাআনে এর প্রেক্ষিতে এক্সিম ব্যাংকের
একটি চেকও দেয় ।

ভুটি টিকর ছত্রিশ গ্রামের মুহিব আলী মাস্টারের নাতি পিন্টুর ৫লক্ষ টাকা, ছত্রিশ গ্রামের জালাল মিস্ত্রী ৭০ হাজার টাকা, গোলাপগঞ্জ ইউনিয়নের চকরিয়াগ্রামের কামরুল ইসলামের ৭লক্ষটাকা, বিয়ানীবাজার উপজেলার চন্দ গ্রামগ্রামের ব্যবসায়ী আবু বকরের ৫লক্ষ ৬০ হাজার টাকা, একই উপজেলার খাদিম উলি গ্রামের রুনু
মিয়ার ২লক্ষ টাকা , হুমায়ুন নামে এক আইনজীবি ও তার ৩ বন্ধুর প্রায় ৪০ লক্ষ টাকা।

এরকম কয়েকশ লোকের প্রায় ২০ কোটি টাকা নিয়ে পালিয়েছে প্রতারক আহবাব।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মীর মোহাম্মদ আবু নাসের সিএইচটি মিডিয়াকে জানান, এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা

আর্কাইভ