মঙ্গলবার ● ৯ মে ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » মাটিরাঙ্গায় দেশীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার
মাটিরাঙ্গায় দেশীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২৬ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০ ০৭ মি.) নিরাপত্তা জনিত ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে একটি দেশী পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও একাধিক চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির পলাশপুর জোন। বিজিবি সুত্রে জানা গেছে, এলাকায় চাঁদাবাজি ও নাশকতার জন্য ইউপিডিএফের সশস্ত্র চাঁদাবাজরা গালামনি পাড়ায় অবস্থান নিয়েছে এমন সংবাদের ভিত্তিতে ৮ মে সোমবার দিবাগত রাত দেড়টার দিকে পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালিদ আহমেদ এর নেতৃত্বে সি-টাইপ অভিযান চালায় বিজিবি সদস্যরা। ঘটনাস্থলে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।এসময় সন্ত্রাসীদের পেছন থেকে ধাওয়া করা হলেও উচু নিচু পাহাড়ি পথ আর অন্ধকারের কারণে সন্ত্রাসীদের আটক করা যায়নি। পরে গালামনিপাড়ার একটি পরিত্যক্ত জুম ঘরে তল্লাশি চালিয়ে একটি পাইপগান, দুই রাউন্ড কার্তুজ ও একাধিক চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি।
ভবিষ্যতেও চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে, পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালিদ আহমেদ বলেন, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোন ছাড় দেয়া হবেনা। সাধারণ জনগণের নিরাপত্তার স্বার্থে সন্ত্রাসীদের মূলোৎপাটন করা হবে। এদিকে উদ্ধারকৃত পাইপগান, কার্তুজ ও চাঁদা আদায়ের রশিদ মাটিরাঙ্গা থানায় জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।





খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার
খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল
খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী
খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন