শিরোনাম:
●   ঝালকাঠি যুবদলের দুই নেতার পদ স্থগিত ●   বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু ●   দেশের প্রথম জগতি রেলস্টেশটির রেল দিবসেও নেই আয়োজন ●   ঈশ্বরগঞ্জে ছেলের মারধরে মায়ের মৃত্যু, পলাতক ছেলে ও পুত্রবধূ ●   এনডিএম এর রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অনুমোদন ●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান
প্রথম পাতা » প্রধান সংবাদ » গাবতলীতে বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান
বৃহস্পতিবার ● ১১ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাবতলীতে বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান

---বগুড়া প্রতিনিধি :: রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ নূর-উর-রহমান বলেছেন, যে জাতি যত শিক্ষিত সে জাতি ততো উন্নত। একটি শিক্ষিত জাতি গঠনে সে দেশের মা’য়েদের শিক্ষিত হতে হবে। বর্তমান সরকার নারী শিক্ষার প্রতি বেশি বেশি গুরুত্ব দিচ্ছে। নারী শিক্ষার অগ্রগতির জন্য দেশ সমৃদ্ধ হচ্ছে। উপবৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়ছে। শিক্ষার্থী ঝড়ে পড়ার প্রবনতা কমেছে। আগামী দুই-এক বছরের মধ্যে দেশ একটি মধ্যম আয়ের দেশে পরিনত হবে। এজন্য সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, মাদক সমাজের একটি ভয়ানক ব্যাধি। তাই সমাজ থেকে এই জীবন ধ্বংসকারী মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের পাশাপাশি সচেনতন নাগরিকদের এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, উন্নত রাষ্ট্র গঠনে বড় বাধা হলো বাল্যবিয়ে। বাল্যবিয়ে রোধে আইনের পাশাপাশি সকলকে একযোগে কাজ করতে হবে। যাতে করে কোন ভাবেই অসচেতন অভিভাবকরা তাদের অপ্রাপ্তবয়স্ক মেয়েদের বাল্যবিয়ে দিতে না পারে। বাইসাইকেল বিতরণের কারণে মেয়েদের লেখাপড়ার প্রতি আগ্রহ বেড়ে যাবে। ১০ মে বুধবার বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের উদ্যোগে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ ও গরীব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। ইউএনও মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়ার বিদায়ী জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, উপজেলা চেয়ারম্যান মোরশেদ মিল্টন, জেলা শিক্ষা অফিসার গোপাল চন্দ্র সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া জেরিন রনি, বিএমএ বগুড়া’র সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু ও উপজেলা আ’লীগের সভাপতি এএইচ আজম খান।

ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন সুমাইয়া ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ, এসিল্যান্ড রামকৃষ্ণ বর্মন, জেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি লতিফুল বারী মিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হুমায়ন আলম চাঁন্দু, সাবেক কমান্ডার খাজা নাজিমুদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আমায়াত উল হাসিন, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান শহীদ সরকার, প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকৌশলী আক্কাস আলী ও উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুল হামিদ প্রমূখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)