শিরোনাম:
●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ ●   নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে : সাইফুল হক ●   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : আত্রাইয়ে প্রস্তুত ৬০টি ভোটকেন্দ্র ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আসন্ন সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান ●   আসুন দল,মত, ধর্ম -বর্ণ নির্বিশেষে সকলে মিলে ঐক্যবদ্ধ রাঙামাটি গড়ি : জুঁই চাকমা ●   ঝালকাঠিতে স্বর্ণালংকারের জন্য বন্ধুর মাকে হত্যা : যুবক আটক ●   খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই ●   মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় নয় বছর পর ২৬ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল ●   কাউখালীতে ইউফিডিএফের আস্তানা গুরিয়ে দিয়েছে সেনাবাহিনী ●   ঝালকাঠিতে জেলেদের মাঝে ৬০ টি বাছুর বিতরণ ●   ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক ●   মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশার পেছনে ট্রাকের ধাক্কায় নিহত-২ ●   ২০১৮ ও ২০২৪ সালের মত ছকে বাঁধা নির্বাচন হলে গণতন্ত্র আর রক্ষা করা যাবেনা : জুঁই চাকমা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গলাচিপায় স্কুলের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগে মানববন্ধন
প্রথম পাতা » অপরাধ » গলাচিপায় স্কুলের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগে মানববন্ধন
বৃহস্পতিবার ● ১১ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গলাচিপায় স্কুলের জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগে মানববন্ধন

---

পটুয়াখালী প্রতিনিধি :: (২৮ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৩মি.) গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখস্থলে অবৈধভাবে নির্মিত স্থাপনা সমূহ উচ্ছেদের দাবিতে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, ব্যবস্থাপনা পর্ষদ, অভিভাবক ও সুধী সমাজের লোকজন মানববন্ধন করেছে।

১১ মে বৃহস্পতিবার সকালে গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখস্থলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, স্কুলের জমি দখল করে রাতের অন্ধকারে একের পর এক মার্কেট নির্মাণ করে চলেছেন স্থানীয় প্রভাবশালীরা। এমনকি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি স্যামাকান্ত বিশ্বাস নিজেও একটি দোকান ঘর নির্মাণ করেছেন। এভাবে স্কুলের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করে প্রভাবশালীরা লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, ১৯৩২ সালে প্রায় ১৯ একর জমি নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে স্থানীয় প্রভাবশালী মহল বিদ্যালয়ের সম্মুখে জেলা পরিষদের নাম ব্যবহার করে স্কুলের জায়গায় একের পর এক পাকা ও আধাপাকা ঘর নির্মাণ করে দোকান বসিয়ে টাকা পকেটে তুলছেন। এভাবে স্থানীয় প্রভাবশালীরা লাভবান হলেও বিদ্যালয় তহবিলে কোনো অর্থ জমা দেওয়া হয় না।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, ফোরকান মিয়া নামে এক ব্যক্তি প্রায় ২০ হাত লম্বা জায়গা দখল করে একটি দোকান ঘর তুলছেন। ইতোমধ্যে ইট দিয়ে দোকান ঘরের দেয়াল গাঁথা শেষ, এখন চলছে টিনের চাল উঠানোর কাজ। অপর পাশে ম্যানেজিং কমিটির সভাপতি স্যামাকান্ত বিশ্বাস নিজেও একটি দোকান ঘর নির্মাণ করেছেন এবং তার দোকান ঘরের পাশে শুভাষ  ও কালাম মিয়া স্থায়ীভাবে আধাপাকা দোকান ঘর নির্মাণ করেছেন।
এভাবে স্কুলের জমি দখল করে একের পর এক মার্কেট নির্মাণ করায় স্থানীয় লোকজনের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন সিএইচটি মিডিয়াকে বলেন, মার্কেট নির্মাণের সময় আমরা বাধা দিলেও কোনো কাজ হয়নি। এখন যে মার্কেটটি নির্মাণ করা হয়েছে, এ ব্যাপারে আমি গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও শিক্ষা অফিসকে জানিয়েছি এবং স্মারকলিপি দিয়েছি।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি স্যামাকান্ত বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি কোনো জবাব দিতে পারেননি।
উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম সিএইচটি মিডিয়াকে বলেন, বিষয়টি আমার জানা ছিল না। খুব দ্রুত খোঁজ নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)