শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » থামছে না আলীকদমে অবৈধ বালি উত্তোলন
প্রথম পাতা » অপরাধ » থামছে না আলীকদমে অবৈধ বালি উত্তোলন
বৃহস্পতিবার ● ১১ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

থামছে না আলীকদমে অবৈধ বালি উত্তোলন

---আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২৮ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪৩মি.) বান্দরবানের আলীকদমে বলুমহাল ইজারা ছাড়াই বেআইনিভাবে লক্ষ লক্ষ ঘনফুট বালু উত্তেলন করা হচ্ছে। এতে সরকার রাজস্ব বঞ্চিত হচ্ছে এবং অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। আলীকদম উপজেলার তৈন খাল ও মাতামুহুরী নদীর তীর থেকে প্রতিনিয়ত প্রভাবশালী একটি মহল বালু উত্তোলন করছে। তবে গত মঙ্গলবার আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জান মোবাইল কোর্টের মাধ্যকে বালু ভর্তি একটি ট্রাক আটক করে ওই কোম্পানীকে ৫০ হাজার টাকা জরিমানা করে। পরে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়।
সরকারি উন্নয়ন প্রকল্পে ব্যবহারের অজুহাতে প্রভাবশালী ওই ঠিকাদার কোম্পানী ‘তাহের ব্রাদার্স লিঃ’ এর ‘ইজারামূল্য’ ছাড়া উত্তোলিত কয়েক লক্ষ ঘনফুট বালিকে ‘জায়েজ’ করার চেষ্টা করছে প্রভাবশালীরা।
সরেজমিন জানা গেছে, মেসার্স তাহের ব্রাদার্স লিঃ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি থেকে ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ শুরু করেছে। উপজেলা সদরেই নির্মিতব্য এ প্রতিষ্ঠানকে ঘিরে স্থানীয় কতিপয় ব্যক্তিকে বালি ফিলিং এর দায়িত্ব দেয় প্রতিষ্ঠানটি। অভিযোগ উঠেছে, সে সব ব্যক্তির কাছে বালি উত্তোলনের বৈধ কোন অনুমতি নেই। এরা মানছেন না বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সিএইচটি মিডিয়াকে বলেন, এ সংক্রান্ত আইনের বাস্তবায়নকারি হিসেবে নির্বাহী ম্যাজিস্ট্রেট তথা উপজেলা নির্বাহী অফিসার মোবাইল কোর্ট পরিচালনা করে থাকেন। পুলিশ এতে সহায়তা করে। ৯মে মঙ্গলবার মোবাইল কোর্টের মাধ্যমে একটি বালির ট্রাক আটক করে ৫০ হাজার টাকা জরিমাণ আদায় করা হয়েছে।
এ আইনে উল্লেখ আছে, জেলা প্রশাসক থেকে বালুমহাল ‘ইজারাগ্রহীতা’ ব্যক্তি বা প্রতিষ্ঠান ছাড়া বালি উত্তোলন করা নিষিদ্ধ। ‘ইজারামূল্য’ সরকারি কোষাগারে জমা দিয়েই বালি উত্তোলন করতে হয়। অথচ এ আইনের বালাই নেই আলীকদমে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা সদরেই হাজার হাজার ঘনফুট অবৈধ বালির স্তুপ গড়ে উঠলেও প্রশাসনের নজর নেই। উপজেলা সদরের মাতামুহুরী নদী ও তৈনখালের কয়েকটি পয়েন্ট থেকে গত মাসাধিককাল ধরে অবৈধভবে বালি তোলা হচ্ছে।
আইনের ১১ ধারায় বলা হয়েছে, ‘কোন বালুমহাল ইজারা প্রদান করা না হয়ে থাকলে, উক্ত বালুমহাল হতে এ আইনের অধীন ইজারা প্রদান ব্যতীত অন্য কোন পদ্ধতিতে বালু বা মাটি উত্তোলন, পরিবহণ, বিপণন ও সরবরাহ করা যাবে না এবং এই মর্মে কোন রাজস্বও আদায় করা যাবে না’। ১৫(১) ধারায় আছে, ‘কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে বালু বা মাটি উত্তোলন করলে সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের নির্বাহী ব্যক্তিবর্গ (এক্সিকিউটিভ বডি) বা তাদের সহায়তাকারী কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ অনূর্ধ্ব ২ বৎসর কারাদন্ড বা সর্বনিম্ন ৫০(পঞ্চাশ) হাজার টাকা হতে ১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবেন’।
বুধবার দুপুরে জানতে চাইলে অভিযুক্ত প্রতিষ্ঠান তাহের ব্রাদার্সের প্রকৌশলী ফাহিম ফেরদৌস বিপুল সিএইচটি মিডিয়াকে বলেন, ‘আমরা স্থানীয় সাব-কন্ট্রাক্টারের মাধ্যমে বালি সংগ্রহ করছি। এসব বিষয় তারা জানবেন। সাব-কন্ট্রাক্টর ‘ইজারামূল্য’ ছাড়া বালি দিলে তা গ্রহণ করবেন কিনা- এ প্রশ্নের উত্তরে বলেন, আমরা খবর নিয়ে দেখছি। যদি এসব বালি অবৈধ প্রমান হয় তবে আমরা আজই বন্ধ করে দেব।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে মঙ্গলবার একটি বালিভর্তি ট্রাক আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বালি পাচারের সংবাদ পেলে আরো অভিযান করা হবে।





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)