বৃহস্পতিবার ● ১১ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » নান্দাইলে প্রাথমিক শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন
নান্দাইলে প্রাথমিক শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন
ময়মনসিংহ অফিস :: (২৮ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মি.) ময়মনসিংহের নান্দাইল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ৫ দফা দাবিতে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে।
১১ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন করেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নান্দাইল শাখার উদ্যোগে এ মানববন্ধনে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতি প্রদান এবং সহকারী শিক্ষকদের প্রধান শিক্ষকের এক ধাপ নিচে বেতন নির্ধারণ ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডসহ করস্পেন্ডিং স্কেলে বেতন নির্ধারণ দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
এতে বক্তব্য দেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াদুদ ভূইয়া, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নান্দাইল শাখার সভাপতি মোঃ মাজহারুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি মো. আনিছুজ্জামান, সহ-সভাপতি মো. সাইদুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. রবিউল নেওয়াজ ভূইয়া ফরিদ প্রমুখ।





রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ
জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন