বৃহস্পতিবার ● ১১ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বনানী ছাত্রী ধর্ষণ মামলার প্রধান দুই আসামীকে সিলেট থেকে গ্রেপ্তার
বনানী ছাত্রী ধর্ষণ মামলার প্রধান দুই আসামীকে সিলেট থেকে গ্রেপ্তার
সিলেট প্রতিনিধি :: (২৮ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৫মি.) সিলেট থেকে গ্রেপ্তার করা হয়েছে বনানীতে ধর্ষন মামলার আসামী শাফাত আহমদ ও সাদমান সাকিফকে।
বনানী ছাত্রী ধর্ষণ মামলার প্রধান দুই আসামীকে ১১ মে বৃহস্পতিবার রাত ৯টায় সিলেট নগরীর পাঠানটুলার রশীদ মঞ্জিল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা।
তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ঢাকা মহানগর পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাদেরকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে পুলিশ।
উল্লেখ, গত ২৮ মার্চ রাতে রাজধানীর বনানীর ‘দি রেইনট্রি’ নামক একটি হোটেলে পূর্ব পরিচিত শাফাত আহমেদের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে রাতভর ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ওই ঘটনায় গত শনিবার আপন জুয়েলার্সের অন্যতম কর্ণধার দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ ও রেগনাম গ্রুপের পরিচালক সাদমান সাকিফসহ পাঁচজনকে আসামী করে মামলা দায়ের করা হয়।মামলার অপর তিন আসামি হলেন ই-মেকার্স ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক নাঈম আশরাফ, শাফাতের গাড়ি চালক বিল্লাল এবং তার দেহরক্ষী আবুল কালাম আজাদ।





রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা