সোমবার ● ১৫ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিরাজগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার
সিরাজগঞ্জে পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার
সোহেল রানা,সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৬.১৪মি.) সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি এলাকায় চুমকি রানী ভৌমিক (২৬) নামে এক পুলিশ সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। ১৫ মে সোমবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠিয়েছে এনায়েতপুর থানা পুলিশ। নিহত চুমকি রানী বেলকুচি উপজেলার খাস সোনামুখী গ্রামের ব্যবসায়ী বাদল কুমার ভৌমিকের মেয়ে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পুলিশ সদস্য নীরোধ কুমার সরকার পলাতক রয়েছেন।
চুমকির বাবা বাদল ভৌমিক জানান, ৪ বছর আগে ভাঙ্গাবাড়ি গ্রামের নীল মনি সরকারের ছলে নিরোধের সাথে চুমকিকে বিয়ে ঠিক হয়। বিয়ের আগে তার পুলিশের চাকরীর জন্য ১০ লাখ টাকা যৌতুক দেয়া হয়। কিন্তু চাকরী হওয়ার পর বিয়ে করতে তালবাহানা শুরু করে নীরোধ। এরপর স্থানীয়দের সহায়তায় আরো কয়েক লাখ টাকা যৌতুক দিয়ে তাদের বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক দ্বন্ধ চলছিল। এরই এক পর্যায়ে রাতে পুলিশ সদস্যনীরোধ বাড়ী আসে। রাতের কোন এক সময় মেয়েকে মারপিট ও শ্বাসরোধে হত্যা করে এবং গলায় শাড়ী পেচিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।
এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, খবর পেয়ে নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে ওই পুলিশ সদস্য পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু