শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মোটর সাইকেল চালক ছাদিকুল এর মুলহত্যাকারিদের আটক করেছে পুলিশ
প্রথম পাতা » অপরাধ » মোটর সাইকেল চালক ছাদিকুল এর মুলহত্যাকারিদের আটক করেছে পুলিশ
মঙ্গলবার ● ১৬ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোটর সাইকেল চালক ছাদিকুল এর মুলহত্যাকারিদের আটক করেছে পুলিশ

---ষ্টাফ রিপোর্টার :: (২ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১০.৪১মি.)মহাহলছড়ি থেকে মোটর সাইকেল চালক ছাদিকুলকে ভাড়ায় নিয়ে এসে হত্যা করে রাঙামাটির ঘিলাছড়ি এলাকায় মাটি চাপা দেওয়ার ঘটনার মূলহত্যাকারি চিরঞ্জিত চাকমা ও কৃষ্ণ বিকাশ চাকমাকে আটক করেছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ।

ছাদিকুলকে হত্যার পরপরই পালিয়ে বান্দরবানের জাদি মন্দিরে অবস্থান নিয়ে ভান্তে হিসেবে বসবাস করে অবশেষে এই দুই হত্যাকারি সোমবারই রাঙামাটিতে আসে বলে জানিয়েছে স্থানীয়রা।
১৫ মে সোমবার রাতে শহরের উপকণ্ঠ সাপছড়ির খামার পাড়া এলাকার পাহাড়ী এলাকা থেকে
এই দুইজনকে আটক করার পাশাপাশি নিহত ছাদিকুলের ছিনতাই হওয়া মোটর সাইকেলটিও উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান।
তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে নিয়োগকৃত সোর্সের মাধ্যমে খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় সোমবার সাপছড়ির খামার পাড়া এলাকায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রশিদ।

এসময় পাহাড়ের উঁচুতে একটি টং ঘরে অবস্থান করা ছাদিকুল হত্যাকারী আসামী চিরঞ্জিত চাকমা ও কৃষ্ণ বিকাশ চাকমাকে আটক করে পুলিশ।

পরে তাদের প্রদত্ত স্বীকারোক্তি অনুসারে শহরের পুরাতান বাস স্টেশন এলাকার জনৈক মামুনের গ্যারেজ থেকে ছাদিকুলের খোয়া যাওয়া মোটর সাইকেলটিও উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
কোতয়ালী থানায় জনাকীর্ণ সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানিয়েছেন, এই নির্মম হত্যাকান্ডটি আটককৃতরা ঘটিয়েছে এটা তারা অকপটে স্বীকার করেছে। এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে গ্যারেজ কর্তৃপক্ষ জানিয়েছে একজন চাকমা যুবক উক্ত গাড়িটি মেরামতের জন্য তাদের কাছে দিয়ে গেছে। মোবাইল নাম্বারের সূত্র ধরে উক্ত চাকমা যুবককেও আটক করার চেষ্ঠা চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ।

এদিকে থানা হাজতে থাকা ছাদিকুল হত্যার মূল আসামীদ্বয় চিরঞ্জিত চাকমা ও কৃষ্ণ বিকাশ চাকমা উপস্থিত সংবাদকর্মী ও পুলিশের উদ্বর্তন কর্মকর্তাদের কাছে অকপটে জানায়, যে মূলতঃ মাত্র ৬০ টাকার ভাড়া নিয়ে বাড়াবাড়ির এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মোটর সাইকেলে বসা অবস্থায় ছাদিকুলকে লাথি মেড়ে এবং ধাক্কা দিলে সে সিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে রাতে অন্ধকারে ছাদিকুলকে টেনে হিচড়ে লোক চক্ষুর আড়ালের উদ্দেশ্যে পাহাড়ের খাদে মাটি চাপা দিয়ে নিজেরা নিজ এলাকা ছেড়ে বান্দরবানে চলে যায়।

পরে সেখানে জাদি মন্দিরে অবস্থান নিয়ে ভান্তের নিকট দেশনা গ্রহণ করে বলে জানায়। উক্ত মন্দিরের ধর্মীয় গুরুর ছবি দিয়ে ছাপানো দুইটি গেঞ্জি নিজেদের গায়ে পড়া রয়েছে উল্লেখ করে সেগুলো সেখান থেকেই দেওয়া হয়েছে বলেও জানায় ছাদিকুল হত্যাকারি চিরঞ্জিত চাকমা ও কৃষ্ণ বিকাশ চাকমা। নিহতের পিতা মো. নাজিম উদ্দিন জানিয়েছেন চলতি বছরের ১০ই এপ্রিল সোমবার দুইজন চাকমা যুবক তার সন্তানের মোটর সাইকেলটি তাকেসহ ভাড়ায় নিয়ে খাগড়াছড়ির মহালছড়ি থেকে রাঙামাটি ঘিলাছড়িতে আসে। এরপর তার সন্তান গাড়ি নিয়ে নিজ বাড়িতে ফিরে না যাওয়ায় পরদিন সকাল থেকে বৃহস্পতিবার বিকেল
পর্যন্ত বিভিন্ন জাগায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।

এ ঘটনায় মহালছড়ি থানায় একটি জিডি করা হয়, জিডি নাম্বার (৪২৯) তারিখ ১০/০৪/২০১৭ ইংরেজি। পরে ঘটনার খোঁজাখোজির এক পর্যায়ে ১৩ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা রাতে ঘিলাছড়িস্থ রাঙ্গেল পাড়া এলাকার একটি গর্তে ছাদিকুলের গলিত লাশ মাটি চাপা দেওয়া অবস্থায় পাওয়া যায়। এ ঘটনায় নানিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলো নিহতের ভাই হাদিকুল ইসলাম। ১৪ এপ্রিল নানিয়ারচর থানায় দায়েরকৃত মামলার সূত্র ধরেই এই চাঞ্চল্যকর ঘটনার মূল আসামীদ্বয়কে আটক করার পাশাপাশি নিহতের খোয়া যাওয়া মোটর সাইকেলটিও উদ্ধার করতে সক্ষম হয়েছে রাঙামাটি কোতয়ালী থানা পুলিশ।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা

আর্কাইভ