শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৬ মে ২০১৭
প্রথম পাতা » জাতীয় » প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে হাওরাঞ্চলে ব্যাপক প্রস্তুতি
প্রথম পাতা » জাতীয় » প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে হাওরাঞ্চলে ব্যাপক প্রস্তুতি
মঙ্গলবার ● ১৬ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে হাওরাঞ্চলে ব্যাপক প্রস্তুতি

---ময়মনসিংহ অফিস :: (২ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বেলা ৩.৩৪মি.) নেত্রকোনা জেলার দশটি উপজেলার সবচেয়ে অবহেলিত চারদিকে পানি বেষ্টিত হাওর দ্বীপ উপজেলা খালিয়াজুরী। দেখতে দ্বীপের মত এ উপজেলাটি বাইরে থেকে অপরিচিত যে কেউ দেখলে প্রথমে দ্বীপ বলতে বাধ্য। এ অঞ্চলের মানুষজন বছরে তাদের একমাত্র ফসল বোরো ধানের উপর নির্ভরশীল।

এই বছর আগাম পানি চলে আসায় হাওরের একমাত্র বোরো ফসল তলিয়ে গেছে। ফলে এ অঞ্চলের কৃষকরা চোখে মূখে অন্ধকার দেখছেন, হয়ে পড়েছেন দিশেহারা । একমাত্র ফসল তলিয়ে যাওয়ায় একেবারে নিঃস্ব এ উপজেলার ধনী-গরীব সকল শ্রেণি পেশার মানুষ।

আর এ দূঃসময়ে এলাকার মানুষের জীবন সংগ্রাম নিজ চোখে দেখার জন্যই আগামী ১৮ মে নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলা পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরেজমিনে হাওরাঞ্চল ঘুরে দেখা গেছে, এই প্রথম প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ক্ষতিগ্রস্থ হাওরবাসীর মনে নতুন করে আশার সৃষ্টি হয়েছে। সাজসাজ রব আর সর্বত্রই চলছে ধোয়ামুছাসহ নানা প্রস্তুতি। ফলে হাওর এলাকার ক্ষত্রিগ্রস্থ অসহায় বেশ কিছু মানুষের কয়েক দিনের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে। তবে বাড়তি এ সুযোগ হলেও তা অপ্রতুল বলে দাবি শ্রমিকদের।

প্রশাসনের সকল সেক্টরের বড়বড় কর্মকর্তারা কাজে বেশ মনোযোগি হয়েছেন। মেরামতসহ ধুয়ে মুছে রং করে জেলা পরিষদ ডাকবাংলোকেও সাজানো হচ্ছে সতুন রূপে। সেই সাথে হেলিপ্যাড, নামার জায়গা তৈরিসহ জনসভাস্থল এমন কি আশে পাশের এলাকাতেও চলেছে সৌন্দর্য বর্ধনের কাজ। যা দেখে অনেকেই মনে করছেন এমন বড় বড় মানুষেরা যদি কিছুদিন পরপরই আসতেন। তাহলে অন্তত তাদের কষ্টের চেহারা একদিন পাল্টে যেতো সত্যি সত্যিই।

এ ব্যাপারে এলজিইডি’র খালিয়াজুরী উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুল মান্নান খান বলেন, মোট ৫টি ইউনিয়নের প্রায় ৪৭ জন নারী এখানে কাজ করছে। তারা বাড়তি পাচ্ছে দৈনিক ১৫০ করে। তারা সবাই আর ই আর এমপি প্রকল্পের মহিলা। প্রতি মাসে তারা একটা ভাতা পায়।

খালিয়াজুরী উপজেলা পরিষদ চেয়ারম্যান শামছুজ্জামন শোয়েব বলেন, প্রধানমন্ত্রী এই এলাকা নিজ চোখে দেখে এই জনপদের ক্ষতিগ্রস্থদের আগামী ফসল উঠা পর্যন্ত ত্রাণ সহয়তা, ঋণ মওকুফ, স্থায়ী বাঁধ বন্দোবস্থ করে যাবেন বলে আমি আশাবাদী। পাশাপাশি আরো ত্রাণ বাড়িয়ে দেবেন এমন আশাও করতে পারি।

জেলার সিভিল সার্জন ডা. আব্দুল গণি বলেন, তারা এলাকার স্বাস্থ্য সেবা সার্বক্ষণিক তদারকি করছেন। প্রধানমন্ত্রীর জন্য একটি বিশেষ কেবিনেরও ব্যবস্থা রয়েছে। নৌ-এম্বুলেন্স ব্যবস্থা করা হয়েছে। এলাকায় মাইকিং চলছে। পানি বাহিত কোন রোগ আছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।

এদিকে জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

প্রসঙ্গতঃ গত পহেলা এপ্রিল বাঁধ ভেঙে নেত্রকোনার হাওরাঞ্চল মদন-মোহনগঞ্জ খালিয়াজুরীর ৭০ হাজার হেক্টর জমির কাঁচা-পাকা ধান পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে। এতে হাওরপাড়ের প্রয় ১ লাখ ৮৬ হাজার কৃষক চরম ভাবেই ক্ষতিগ্রস্থ হয়েছেন। কিন্তু সরকারি কার্ড বরাদ্দ হয়েছে মাত্র ৫০ হাজার জনের নামে যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।





জাতীয় এর আরও খবর

বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু
পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন
সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর সেনাবাহিনী প্রধানের কুয়েত সফর

আর্কাইভ