শনিবার ● ২০ মে ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বান্দরবানে অভিভাবক বিশ্রামাগার উদ্বোধন
বান্দরবানে অভিভাবক বিশ্রামাগার উদ্বোধন
বান্দরবান প্রতিনিধি :: (৬ জৈষ্ঠ ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.০৬মি.) বান্দরবান শহর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক বিশ্রামাগার উদ্বোধন ও পরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অভিভাবক- মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
২০ মে শনিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠান ও অভিভাবক- মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক।
এসময় বিশেষ অতিথিদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মো. মাকসুদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মফিদুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন বড়ুয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডালি মার্মাসহ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মা উপস্থিত ছিল। জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় ৩ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে এই অভিভাবক বিশ্রামাগার নির্মিত হয়।
এসময় জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। এ শিশুদের সত্যিকারের যোগ্য সন্তান হিসেবে গড়ে তুলতে শিক্ষার কোন বিকল্প নেই। কোমলমতি শিশুদেরকে ভয়ভীতি না দেখিয়ে আদর দিয়ে যত্ন সহকারে বুঝিয়ে লেখা পড়া শেখালে সহযেই তা আয়ত্ব করতে পারবে। এ সময় তিনি শিক্ষক ও অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ নজর রাখার জন্য অনুরোধ জানান।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা