শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ মে ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » ভেজাল খাদ্যে সয়লাভ বাজার তদারকির নেই
প্রথম পাতা » শিরোনাম » ভেজাল খাদ্যে সয়লাভ বাজার তদারকির নেই
বৃহস্পতিবার ● ২৫ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভেজাল খাদ্যে সয়লাভ বাজার তদারকির নেই

---হাফিজুল ইসলাম লস্কর,সিলেট প্রতিনিধি :: (১১ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৫মি.) ভেজাল খাদ্যে সয়লাভ বাজার, নেই বাজার তদারকির ব্যাবস্থা। আগে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হলেও বর্তমানে মাছ, সবজি ও ফল বাজারে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সে কার্যক্রম।

বাজার ঘুরে দেখা যায়, পণ্য ভেজাল মুক্ত না যুক্ত তা জানেনা বিক্রেতা বা ক্রেতারা। তাই ফরমালিন নিয়ে ক্রেতারা রয়েছেন উদ্বেগ-উৎকণ্ঠায়।

দোকান ছাড়াও শহরের অলিগলি, ফুটপাত, সর্বত্র বিক্রি হচ্ছে মৌসুমি ফল। ক্রেতারাও দল বেঁধে কিনছেন। কিন্তু এসব ফল কতটা খাদ্য উপযোগী সেটা জানেন না ক্রেতা বিক্রেতা কেউই।
মাছ-সবজি বাজারের চিত্রও একই রকম।

ভেজারমুক্ত করন ও বাজার তদারকি করতে যেখানে এক বছর আগেও শহরের প্রতিটি বাজারে মোবাইল কোর্ট নিয়মিত ফরমালিন পরীক্ষা চালাতো। অভিযানে পরীক্ষার মাধ্যমে প্রায়ই ধরা পড়তো কেমিক্যালের উপস্থিতি। সাজা হতো, ভয়ে মান সম্পন্ন পণ্য বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা।

কিন্তু দীর্ঘদিন ধরে শহরের কোথাও মাছ, সবজি কিংবা ফল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে দেখা যায়নি। এতে উদ্বিগ্ন ক্রেতারা।

নগরীর বন্দরবাজারের ফল ব্যবসায়ী নূর হোসেন জানান, কেমিক্যাল আছে কি না জিজ্ঞাস করে কিনে আনি। বাকিটা তারাই জানে। আগে তো প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জানতে পারতাম কোনটা ভালো, কোনটা খারাপ। এখন ভ্রাম্যমাণ আদালত হচ্ছে না, আমরাও জানি না কী বিক্রি করছি।

সিলেট নগরীর বাজারগুলোতে ঘুরে দেখা যায়, ২০১২ সালে নগরীর লালবাজার, সোবাহানীঘাটসহ বেশকিছু কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হলেও বর্তমানে এসব বাজারে খাদ্যে ফরমালিন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল শনাক্ত করার কোনো ব্যবস্থা নেই। নজরদারি কমে যাওয়ায় ফরমালিন পরীক্ষার মেশিনগুলোর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। অথচ প্রায় প্রতিটি মার্কেটে ফরমালিন পরীক্ষার মেশিন সরবরাহ করা হয়েছিল।

এ ব্যাপারে নগরীর লালবাজার মস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলজার আহমদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ফরমালিন পরীক্ষার মেশিনগুলো দীর্ঘদিন ধরে বিকল অবস্থায় রয়েছে। মেশিনগুলো দ্রুত মেরামত করে আবারও সচল করে তোলা হবে বলে তিনি দাবি করেন।

নগরীর উপশহর এলাকায় ভ্যানগাড়ি থেকে সবজি কিনছিলেন আরাফাত হোসেন। তাহার সাথে আলাপকালে তিনি বলেন, কী খাচ্ছি, আল্লাহ ভালো জানেন। খাদ্যে ফরমালিন ঠেকাতে প্রশাসনেরও কোনো উদ্যোগ নেই। আগে নিয়মিত মোবাইল কোর্ট এসে পরীক্ষা করত, তখন নির্ভয়ে বাজার করতাম। এখন খুব ভয় হয়, কখন যে কী হয়।

বিক্রেতাদের সঙ্গে আলাপকালে জানা যায়, বছরখানেক আগেও নগরীর প্রতিটি বাজারে মোবাইল কোর্ট নিয়মিত ফরমালিন পরীক্ষা চালাত। পরীক্ষায় প্রায়ই ধরা পড়ত কেমিক্যালের উপস্থিতি। ফলে সাজাও হতো। ওই সময় ভয়ে মানসম্পন্ন পণ্য বিক্রি শুরু করেন ব্যবসায়ীরা। কিন্তু দীর্ঘদিন ধরে নগরীর কোথাও মাছ, সবজি কিংবা ফল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে দেখা যায়নি।

এতে উদ্বিগ্ন ক্রেতারা। তারা বলছেন, দায়িত্বে অবহেলা করে সরকারি কর্মকর্তারা যেমন সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করেন, তেমনি জনগণ থেকেও সরকারকে বিচ্ছিন্ন করেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সামনে রোজার মাস আসছে। এখন যদি প্রশাসন ঠিকমতো সবজি, মাছ ও ফলের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না করে আর ভেজাল খেয়ে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়; তবে এর দায় সরকারকেই নিতে হবে।

সিলেট ক্যাবের নির্বাহী কমিটির সদস্য কাউসার চৌধুরী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, অতি লোভের কারণে যারা ভোক্তাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করব মোবাইল কোর্টটা যেন কঠোরভাবে এবং নিয়মিত করা হয়।

এদিকে সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার দাবি করেছেন, ভেজাল রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে এবং তাদের কর্মকর্তারা এটি নিয়মিত পর্যবেক্ষণ করছেন।





শিরোনাম এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

আর্কাইভ