শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ মে ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » মুক্তিযোদ্ধাদের সম্মানে চুয়েট ক্যাম্পাসে বৃক্ষরোপণ
প্রথম পাতা » চট্টগ্রাম » মুক্তিযোদ্ধাদের সম্মানে চুয়েট ক্যাম্পাসে বৃক্ষরোপণ
বৃহস্পতিবার ● ২৫ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুক্তিযোদ্ধাদের সম্মানে চুয়েট ক্যাম্পাসে বৃক্ষরোপণ

---রাউজান (দক্ষিণ) প্রতিনিধি :: (১১ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৩মি.) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট এর পরিবেশ সচেতনতামূলক সংগঠন ’গ্রিন ফর পিস’ এর উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে মধ্যদিয়ে ২৫ মে বৃহস্পতিবার দ্বিতীয়বারের মত ’গ্রিন ডে’ পালিত হয়েছে।

এ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মানে ’জীবন স্থাপত্য’ হিসেবে চুয়েট ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়। সেসব বৃক্ষের নামকরণ করা হয়েছে ’মুক্তিবৃক্ষ’। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ৩০ লক্ষ বৃক্ষরোপণের উদ্দেশ্যে একটি সবুজায়ন কার্যক্রম হচ্ছে ’মুক্তিবৃক্ষ’। ‘মুক্তিবৃক্ষ’ অতীত-বর্তমান-ভবিষ্যতের যোগসূত্র হিসেবে আমাদের বংশধরদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা প্রবাহমান রাখবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে গ্রিন র‌্যালীর মাধ্যমে ‘গ্রিন ডে’র দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। তিনি সকালে চুয়েট মেডিকেল সেন্টার চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে ’মুক্তিবৃক্ষ’ রোপন কার্যক্রমের উদ্বোধন করেন।

এরপর তিনি চুয়েট অডিটরিয়ামে ‘গ্রিন চিত্র প্রদর্শনী’ ঘুরে দেখেন।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক ও চুয়েট গ্রিন ফর পিস এর মডারেটর অধ্যাপক ড. মো. রিয়াজ আকতার মল্লিক প্রমুখ।

গ্রিন ডে উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অন্যান্য আয়োজনের মধ্যে ছিল রক্তদান কর্মসূচী, মৎস্য চাষ, গ্রিন অলিম্পিয়াড, গ্রিন সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)