বৃহস্পতিবার ● ২৫ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ডিবি পরিচয়ে অপহরণ, গ্রেফতার ৩
গাজীপুরে ডিবি পরিচয়ে অপহরণ, গ্রেফতার ৩
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ বৈশাখ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৮.১৯মি.) গাজীপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার ও তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
২৪ মে বুধবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
উদ্ধার মো. আলমগীর হোসেন টঙ্গীর পূর্বআরিচপুর এলাকার ডা. আবু রাশারের ছেলে।
গ্রেফতারকৃতরা হলেন টঙ্গীর নোয়াগাঁও এলাকার মো. শফি আহাম্মেদ (৩৭), টঙ্গীর আরিচপুর (গাজীবাড়ীর টেক) এলাকার স্বপন ইসলাম (৩২) এবং একই এলাকার মো. জাচ্চু মোল্লা (৪২) ।
এদের বিরুদ্ধে টঙ্গী থানায় মাদক, অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার বলেন, টঙ্গীর বিসিক লিলিফুড মোড় থেকে সোমবার রাতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে আলমগীরকে গাড়িতে তুলে নেয় ওই তিনজন। পরে তাকে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরতে থাকে এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
খবর পেয়ে গাজীপুর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গাজীপুর লক্ষ্মীপুরার তিন সড়ক মোড় থেকে অপহৃতকে উদ্ধার এবং তিন অপহরণকারীকে গ্রেফতার করে বলে জানান তিনি।
এ সময় তাদের কাছ থেকে ৫শত পিস ইয়াবা এবং দুটি চাপাতি, দুটি ছোরা ও রশি উদ্ধার এবং প্রাইভেটকার জব্দ করা হয়েছে।





পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩