শিরোনাম:
●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৫ মে ২০১৭
প্রথম পাতা » অপরাধ » হরিপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০: সালিশ বৈঠকে সমঝোতার চেষ্টা
প্রথম পাতা » অপরাধ » হরিপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০: সালিশ বৈঠকে সমঝোতার চেষ্টা
বৃহস্পতিবার ● ২৫ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হরিপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০: সালিশ বৈঠকে সমঝোতার চেষ্টা

---সিলেট প্রতিনিধি :: (১১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৪মি.) সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ২ ছাত্রের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শালিস বৈঠকে ২ গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্র ও ইউপি সদস্য সহ আহত ৫০। সমঝোতার চেষ্টা অব্যহত রয়েছে এবং শান্তি বজায় রাখতে পুলিশ মোতায়ন করা হয়েছে।

বিদ্যলয়ের হল রুমে ছাত্র শিক্ষক অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে এলাকার জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ফেরার পথে স্কুল গেইটে ২ গ্রামের লোকজন পূর্বের ঘটনার সূত্র ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। একই সময় হেমু হাউদ পাড়া শ্যামপুর গ্রামের সহযোগি হয়ে তারা সম্মিলিত ভাবে জাপিয়ে পড়ে হেমু তিন পাড়া গ্রামের ছাত্র ও মুরব্বিদের উপর। এতে ছাত্র ও ইউপি সদস্য পথচারী সহ ৫০জন আহত হয়েছে।
---
উল্লখ্য, ২৩ মে মঙ্গলবার দুপুর ২টায় হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে দুই গ্রামবাসীর মাধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে গত ২১ মে রবিবার বিদ্যালয়ে ক্লাসে ১০ম শ্রেনীর ২ছাত্র কমর উদ্দিন ও আবু বক্কর সিদ্দিক এর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে।

আর এই সংঘর্ষের ঘটনা আপোষ নিষ্পত্তির লক্ষে ২৪ মে বুধবার বিদ্যলয়ের হল রুমে ছাত্র শিক্ষক অভিভাবক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে এলাকার জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে ফেরার পথে স্কুল গেইটে ২ গ্রামের লোকজন পূর্বের ঘটনার সূত্র ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ছাত্র ও ইউপি সদস্য পথচারী সহ ৫০জন আহত হয়েছে। এদের মধ্যে কয়েক জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের বিভিন্ন ক্লিনিকে প্রেরণ করা হয়েছে বলে আহতদের পরিবার সূত্রে জানায়। অন্যরা স্থানীয় ভাবে চিকিৎসা নিয়ে বাড়ী ফিরেছে।

আহতরা হলেন উপর শ্যামপুরের গ্রামের বশির উদ্দিনের ছেলে শাহজাহান, হাউদ পাড়া গ্রামের মাহমুদ হুসেনের ছেলে জুবায়ের আহমদ ও তার ভাই জামাল আহমদ, শ্যামপুরের গ্রামের লতিফ আলীর ছেলে ফখর উদ্দিন, চেয়ারম্যান আব্দুর রশিদের ছেলে ময়নুল আহমদ, ছব্বির আহমদের ছেলে রুহুল আমিন , হাউদ পাড়া গ্রামের মকবুল হুসেনের ছোট ভাই ফখরুল ইসলাম, অন্যান্য আহতদের নাম জানা যায়নি। সংঘর্ষ বন্ধ করতে গিয়ে তিনপাড়া গ্রামের হাজী হাফিজ উল্লার ছেলে ৫নং ফতেপুর ইউপি সদস্য আব্দুল মুতলিব , একই গ্রামের প্রকাশ সেক্রেট্রারীর ছেলে দোলোয়ার হোসেন, হেমু পাখি টিখি গ্রামের তজই মিয়ার ছেলে আবু মিয়া, তিনপাড়া গ্রামের আব্দুল মালিক এর ছেলে মামুনুর রশিদ, হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র জয়নালের ছেলে রাশেল আহমদ, ফখরুল ইসলামের ছেলে আল-আমিন, আবু-বক্কর সিদ্দিক।

ঘটনার সংবাদ উভয় গ্রামের মধ্যে ছড়িয়ে পড়লে তারা দেশিয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষের জন্য ঘটনাস্থলে জড়ো হতে থাকে। সংঘর্ষের জন্য তারা সেল, বল্মম, তীর ধনুক, লাটি সোটা, বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেমলেট এবং পাথর ভর্তি ব্যাগ পরিহিত শত শত ব্যক্তির উপস্থিতি লক্ষ করা গেছে। এনিয়ে ২গ্রামবাসীর মধ্যে টান টান উত্তেজনা দেখা দিয়েছে।

দ্রুত নিষ্পতির জন্য জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার সোহেল মাহমুদ ঘটনাস্থলে পৌছে সৃষ্ট ঘটনার নিষ্পত্তির লক্ষে উভয় পক্ষের সাথে আলোচনা করে সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এঘটনাকে নিয়ন্ত্রন এবং শান্তি শৃঙ্খলা বাজায় রাখার জন্য হরিপুর বহুমূখী উচ্চ বিদ্যালয় প্রঙ্গনে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিউল কবির, অফিসার ইনচার্জ (তদন্ত) মো. জাহিদ আনোয়ার, সেকেন্ড ইন কমান্ড প্রভাকর রায়ের নেতৃত্বে বিপুল সংখ্যাক পুলিশ মোতায়েন করা আছে ।

অবশেষে ২৫ মে বৃহষ্পতিবার লামাশ্যামপুর হাউদপাড়ার ও হেমু তিন পাড়ার লোকজন আপোষ নিষ্পত্তির জন্য ৫০ লক্ষ টাকা মুচলেখায় সালিশ গনের কাছে সম্মতি দিয়েছে ।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)