শুক্রবার ● ২৬ মে ২০১৭
প্রথম পাতা » খেলা » ক্রীড়া ধারাভাষ্য প্রশিক্ষণের উদ্বোধন
ক্রীড়া ধারাভাষ্য প্রশিক্ষণের উদ্বোধন
ঢাকা প্রতিনিধি :: (১২ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.২৬মি.) ক্রীড়া ধারাভাষ্য প্রশিক্ষণের উদ্বোধন ক্রীড়া ধারাভাষ্য একটি শিল্প আর এই শিল্পের প্রতি তরুনদের আগ্রহ এবং সাম্প্রতিক সময়ে একাধিক এফ এম রেডিও/টিভি চ্যানেল ক্রীড়া সম্প্রচারে এগিয়ে আসায় মানসম্পন্ন ক্রীড়া ভাষ্যকারের দারুন অভাব দেখা দিয়েছে।
এসব বিষয়কে সামনে রেখে দক্ষ এবং যোগ্যতাসম্পন্ন ক্রীড়া ভাষ্যকার তৈরীর লক্ষে খোদা বকশ মৃধা ফাউন্ডেশন তিন দিনব্যাপী ক্রীড়া ধারাভাষ্য এবং উপস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে।
২৫ মে বৃহস্পতিবার সকালে রাজধানীর পান্থপথে অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমীর হলরুমে আন্তর্জাতিক ক্রিকেট ভাষ্যকার শামিম আশরাফ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ডা. অনুপম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমীর ডেপুটি ডিরেক্টর শাহনেয়াজ এবং করিম, মোহাম্মাদি স্টিল ওয়াক লি: এর এজিএম সেলস ক্রীড়া ভাষ্যকার কাজল সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি ক্রীড়া ভাষ্যকার সামসুল ইসলাম।
অনুষ্ঠানে ক্রীড়া ভাষ্যকার, মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক এবং প্রাক্তন ও বর্তমান ক্রীড়াবিদগণ উপস্থিত ছিলেন।
এতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। কোর্সে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থাকবেন দেশবরেণ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জনপ্রিয় ভাষ্যকার শামিম আশরাফ চৌধুরী, আলফাজ উদ্দিন আহমেদ, ডা. অনুপম হোসেন এবং আরো অনেক জনপ্রিয় ভাষ্যকার, এছাড়াও বেতার-টেলিভিশনের জনপ্রিয় উপস্থাপক, উচ্চারণ বিশেষজ্ঞ, প্রাক্তন/বর্তমান ক্রীড়াবিদ, আম্পায়ার, রেফারী এবং স্কোরারগণ উপস্থিত থাকবেন।
কোর্স কো অডিনেটর হিসেবে ক্রীড়া ভাষ্যকার পলাশ খান এবং সহকারী কোস কো অডিনেটর হিসেবে জামিলুর রহমান গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।





তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ