শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » বাঘাইছড়িতে রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সফর
প্রথম পাতা » কৃষি » বাঘাইছড়িতে রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সফর
রবিবার ● ১৫ নভেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাঘাইছড়িতে রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সফর

---

ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সফর করলো ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের একটি দল৷ উপজেলার বৈচিত্র্যপূর্ণ মাচালং, রুইলুই ও কংলাক এলাকায় বসবাসরত ত্রিপুরা সমপ্রদায়ের বিভিন্ন গ্রাম পরিদর্শণে করে সংগঠনটি৷
এসময় দলটি উপজেলার রুইলুই এলাকার হেডম্যানের বাসায় ও মাচালংয়ের জগন্নাথ মন্দিরে ত্রিপুরা সমপ্রদায়ের হেডম্যান, কাব্র্বারী ও এলাকাবাসীদের সাথে মতবিনিময়সভা করেন৷ সভা শেষে দলটি কংলাক হেডম্যান পাড়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে অংশ গ্রহণ করেন এবং স্বাস্থ্যকর্মী হরিনজয় ত্রিপুরার সহযোগিতায় নিজ সমপ্রদায়ের শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল টিকা খাওয়ান৷
সফরকালে রাঙামাটি ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, ফাউন্ডেশনের সহ-সভাপতি অশোক ত্রিপুরা, সাধারণ সম্পাদক ঝিনুক ত্রিপুরা, সাবেক সাধারণ সম্পাদক কুঞ্জমনি ত্রিপুরা, দীঘিনালা উচ্চ বিদ্যালয়ের রাজীব ত্রিপুরা, বিশিষ্ট সমাজ উন্নয়ন কর্মী সুরঞ্জিত তালুকদার পাপ্পু ও বিধান চক্রবর্তী উপস্থিত ছিলেন৷
ত্রিপুরা সমপ্রদায়ের নের্তৃবৃন্দদের সাথে মতবিনিময়কালে বক্তরা বলেন, পার্বত্যাঞ্চল এখন অনেক এগিয়ে গেছে৷ দেশের আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলছে পাহাড়ের মানুষ৷ বক্তরা বলেন, শিক্ষার উন্নয়নে সরকার বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করছে৷ সে সুযোগগুলোকে কাজে লাগিয়ে নিজ সমপ্রদায়ের প্রজন্মকে আরো শিক্ষিত করে তুলতে হবে৷ কারণ শিক্ষিত জাতি দেশের সম্পদ৷ তাই দেশের সম্পদ হিসেবে ত্রিপুরা সমপ্রদায়কে সেভাবে আমাদের গড়ে তুলতে হবে৷
বক্তরা বলেন, বর্তমান সরকারের আনত্মরিকতায় পার্বত্য জেলা পরিষদে অন্যান সমপ্রদায়ের ন্যয় একজন ত্রিপুরা সমপ্রদায়ের প্রতিনিধি সদস্য হিসেবে নিয়োগ প্রদান করেছেন৷ ত্রিপুরা সমপ্রদায়ের জন্য এটি একটি বড় প্রাপ্তি৷ এছাড়া সরকারের শিক্ষা বৃত্তি, কৃষি, স্বাস্থ্য সেবার পাশাপাশি সকল সুযোগ সুবিধাগুলোকে যথাযথভাবে কাজে লাগিয়ে ত্রিপুরা সমপ্রদায়কে সামনের দিকে এগিয়ে যেতে হবে৷ আপলোড : ১৫ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৫.৪৭ মিঃ





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)