শুক্রবার ● ২৬ মে ২০১৭
প্রথম পাতা » ঢাকা » দেশের সব মূর্তি অপসারণের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম
দেশের সব মূর্তি অপসারণের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম
ঢাকা প্রতিনিধি :: (১২ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৬মি.) এবার সারা দেশের সব ‘মূর্তি’ অপসারণের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
২৬ মে শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে শুকরিয়া মিছিল শেষে হেফাজতের নেতারা এ দাবি জানান। সংগঠনটির ঢাকা মহানগর শাখা এ মিছিলের আয়োজন করে।
হেফাজতের ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী বলেন, “আমরা দেশের সব ‘মূর্তি’ অপসারণের দাবি জানিয়েছি। সেই সঙ্গে আর কোথাও যেন এভাবে ‘মূর্তি’ স্থাপন করা না হয়, সে দাবিও জানিয়েছি।”
নূর হোসাইন কাসেমী জানান, শুকরিয়া আদায় মিছিল শেষে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য সরিয়ে নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান হেফাজতের নেতাকর্মীরা। এ সময় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টের সামনে থেকে গ্রিক দেবীর ভাস্কর্য অপসারণ করে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানায়, পরিস্থিতি শান্ত করতেই তারা এ উদ্যোগ নিয়েছে। ভাস্কর্য অপসারণের প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল করে কয়েকটি সংগঠন।
সকালে আরো কয়েকটি সংগঠন বিক্ষোভে অংশ নেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস, জলকামান নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হয়।





চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর
বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়