শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ জুন ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুরমা নদীর ভাঙ্গনে আতংকিত এলাকাবাসী
প্রথম পাতা » প্রধান সংবাদ » সুরমা নদীর ভাঙ্গনে আতংকিত এলাকাবাসী
রবিবার ● ৪ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুরমা নদীর ভাঙ্গনে আতংকিত এলাকাবাসী

---সিলেট প্রতিনিধি :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৩মি.) গৌরিপুর সুরমা ডাইকের মারাত্মক ভাঙ্গনে যেকোন সময় নদীতে বিলিন হতে পারে জীবন আলো করার শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, দোকানপাট ও ডাইক সংলগ্ন ঘরবাড়ী। ফলে আতংকিত ডাইক সংলগ্ন এলাকাবাসী।

শেষ পর্যন্ত কানাইঘাট পৌরসভার ডালাইচর ও সদর ইউপির গৌরিপুর, কান্দেবপুর সুরমা ডাইকের ভয়াবহ ভাঙ্গন রক্ষা করা গেল না। সীমানা প্রাচীর সুরমা ডাইকে ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে যার ফলে নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে রক্ষাবাধ প্রকল্পের ব্লকের বেড়িবাঁধ। বেড়িবাঁধে ভাঙ্গন দেখা দেওয়ায় ধ্বসে পড়ছে ব্লক সহ এলাকাবাসীর একমাত্র যাতায়াতের রাস্তা সুরমা ডাইক।

শনিবার ভোর রাতে গৌরিপুর সুরমা ডাইকের বড় অংশ একেবারে ভেঙ্গে গিয়ে ডাইকের ভাঙ্গন কবলিত এলাকা দিয়ে তীব্র বেগে সুরমা নদীর পানি প্রবেশ করায় আতংকিত হয়ে পড়েছেন এলাকাবাসী।

সুরমা নদীর পানি আরো বেড়ে গেলে ভাঙ্গন কবলিত ডাইক দিয়ে তীব্র বেগে পানি প্রবেশ করে কানাইঘাট পৌর শহর, উপজেলা প্রশাসন, ডালাইচর, গৌরিপুর, কুওরঘড়ি, কান্দেবপুর, লক্ষীপ্রসাদ, বিষ্ণুপুর, রায়গড়, চাউরা সহ ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ও ৬নং সদর ইউপির বড় অংশ পানির নিচে তলিয়ে গিয়ে ফসল সহ মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবেন এলাকাবাসী।

এদিকে ডালাইচর, গৌরিপুর, সুরমা ডাইক সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশ মারাত্মক ভয়াবহ ভাঙ্গন এবং তার মধ্যে গৌরিপুর ডাইকের অংশ পুরোপুরি ভেঙ্গে গিয়ে সুরমা নদীর পানি প্রবাহিত হওয়ায় ভাঙ্গন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড, সিলেটের উর্ধ্বতন কর্মকর্তা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভাঙ্গনের খবর পেয়ে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শহিদুল ইসলাম চৌধুরী, পানি উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী সিরাজুল ইসলাম, ভাঙ্গন কবলিত গৌরিপুর সুরমা ডাইক সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরী বলেন, জেলা প্রশাসক মহোদয় রাহাত আনোয়ার সম্প্রতি উক্ত ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। তিনি ভাঙ্গন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ড সিলেটকে নির্দেশও দিয়েছেন।

তিনি বলেন, গৌরিপুর-সুরমা ডাইকের ভাঙ্গন কবলিত এলাকা যাতে করে দ্রুত সেখানে বাঁশের গড় দিয়ে এবং বালুর বস্তা ফেলে ভাঙ্গন ঠেকানো যায় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। আজকের মধ্যে সেখানে ভাঙ্গন ঠেকাতে কাজ শুরু হবে। তিনি বলেন, এব্যাপারে এলাকার সংশ্লিষ্ট জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষদের এগিয়ে আসতে হবে।

প্রয়োজনে সকলে মিলিত প্রচেষ্টায় এবং স্বেচ্ছাশ্রমে আমরা সবাই মিলে ডালাইচর এবং গৌরিপুর সুরমা ডাইকের ভাঙ্গন প্রতিরোধ করব। স্বেচ্ছাশ্রমের মধ্য দিয়ে সবকিছু করা সম্ভব, নতুবা ভাঙ্গন ঠেকাতে না পারলে এলাকার বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের সিলেটের প্রধান প্রকৌশলী সিরাজুল ইসলাম জানান, প্রায় দেড় মাস পূর্বে কান্দেবপুর ও গৌরিপুর সুরমা ডাইকে ভাঙ্গন দেখা দিলে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ভাঙ্গন টেকাতে ১৫ লক্ষ টাকা প্রাথমিক ভাবে বরাদ্দ দেওয়ার পরও কোন ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ না করায় আমরা ভাঙ্গন প্রকিরোধ ঠেকাতে পারিনি।

ইনশাহআল্লাহ গৌরিপুর ও ডালাইচর সুরমা ডাইকের মারাত্মক ভাঙ্গন কবলিত এলাকা রক্ষার জন্য আমরা দ্রুত এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এর আগে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন আচার্য, ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে এব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সিলেটে জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সাথে কথা বলেন।

ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম চৌধুরীর সাথে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম, সিলেটের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এম. সাজ্জাদুল হাসান, পানি উন্নয়ন বোর্ড সিলেটের বিভাগীয় উপ-প্রকৌশলী আব্দুল লতিফ, উপ-প্রকৌশলী আব্দুল মতিন, উপজেলা জাপার সাধারণ সম্পাদক বাবুল আহমদ, উপজেল যুবলীগের আহ্বায়ক এনামুল হক, কানাইঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলার তাজ উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন, সাংবাদিক মুমিন রশিদ, উপজেলা পরিষদের সিএ বিপ্লব কান্তি দাস অপু ও জাকারিয়া।

এলাকাবাসী মানুষের জানমালের নিরাপত্তা ও বন্যার পানি থেকে এলাকাবাসীকে রক্ষা করার জন্য দ্রুত গৌরিপুর সুরমা ডাইকের ভাঙ্গন কবলিত এলাকার কাজ শুরু করার জন্য সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)