শিরোনাম:
●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৪ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে টানা বৃষ্টির পানিতে জনজীবনে দুর্ভোগ
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে টানা বৃষ্টির পানিতে জনজীবনে দুর্ভোগ
রবিবার ● ৪ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়াতে টানা বৃষ্টির পানিতে জনজীবনে দুর্ভোগ

---মাইকেল দাশ, রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২১ জ্যৈষ্ঠ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২২মি.) রাঙ্গুনিয়ায় টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়ছে সাধারণ জনসাধারণ। উপজেলার বিভিন্ন নিচু এলাকা, বাজার, রাস্তা-ঘাট ভরে গেছে বৃষ্টির পানিতে। ড্রেনেজ ব্যবস্থায় ত্রুটিজনিত কারণে এমণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা। উপজেলার পদুয়া ইউনিয়নের নজরুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, টানা কয়েকদিনের বৃষ্টিতে পদুয়ার বিভিন্ন নিচু এলাকার মতো ডুবে গেছে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন। অতিরিক্ত পানি প্রবেশ করেছে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কক্ষে। আর এতে বন্ধ হয়ে পড়েছে ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম। গত ১ সপ্তাহ ধরে এমন পরিস্থিতিতে ভোগান্তিতে পড়েছে সেবা প্রত্যাশি সাধারণ জনগন। পানি নিস্কাশনের জন্য কোন ব্যবস্থা না থাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে তিনি জানান। তবে এই অবস্থা নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান পদুয়া ইউপির চেয়ারম্যান গোলাম কবির তালুকদার।

এদিকে বৃষ্টির পানিতে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুই পাশের পাহাড়ি বালি ও মাটি নেমে এসেছে সড়কে। এতে জল-কাদায় হাটু সমান কাদায় ভরে গেছে পুরা সড়ক। এমন পরিস্তিতিতে ভোগান্তিতে পড়েছে সড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহনের চালকদের পাশাপাশি হাজার হাজার জনসাধারণ। সড়কের উপর জমে থাকা কাদায় আটকে ইঞ্জিন বিকল হয়ে পড়া, সড়কের বিভিন্ন ছোট-বড় গর্ত বৃষ্টির পানিতে ভরে যাওয়ায় গাড়ি খাঁদে পড়ে ভোগান্তি, রাস্তাতে জমে থাকা পানি ছিটকে পথচারীদের গায়ে পড়ার দৃশ্য এখন নিয়মিত। পানি অপসারণের জন্য সড়কের দুই পাশে নির্মিত ড্রেন ভরাট হয়ে বৃষ্টির পানি সড়কের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা। ড্রেন ভরাট হওয়ার জন্য সংশ্লিষ্টদের তদারকির অভাব ও সড়কের পাশের অনেক দোকান ও স্থাপনার বাড়তি অংশ ড্রেন ভরাট করে নির্মাণকেই দায়ি করছেন সাধারণ জনসাধারণ। এই সড়কের সিএনজি অটোরিক্সা চালক সুনিল বড়ুয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান,একদিকে চট্টগ্রাম ওয়াসার খোঁড়াখুড়ি অন্যদিকে বৃষ্টির পানিতে সড়কের উপর জমে যাওয়া কাদা, দুয়ে মিলে গাড়ি চালাতে চরম বেকায়দায় পড়তে হচ্ছে। প্রতিবার বৃষ্টিতে এই অবস্থার সৃষ্টি হলেও দায়িত্বে থাকা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর কোন অগ্রগতি দেখা যায় না। তিনি সড়কের এই বেহাল অবস্থা থেকে বাঁচতে স্থায়ী সমাধান দাবি করেন। এভাবে রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজার, রাস্তা-ঘাট, সরকারি-বেসরকারি বিভিন্ন স্থাপনা টানা বৃষ্টির পানিতে ডুবে চরম বেকায়দায় দিন কাটাচ্ছেন সাধারণ জনসাধারন। প্রতিবার বৃষ্টিতে এই অচল অবস্থার সৃষ্টি হলেও সংশ্লিষ্টরা সামান্য লোক দেখানো উন্নয়ন কাজ দেখিয়ে দায়িত্ব সারেন বলে অভিযোগ জনসাধারণের। ভোগান্তি পড়া জনসাধারন উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জলবদ্ধতা থেকে স্থায়ী সমাধান দাবি করেন স্থানীয়রা।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)