রবিবার ● ১৫ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » খেলা » ১ বছরের মধ্যে রংপুরে আর্ন্তজাতিক ক্রিকেট খেলার ব্যবস্থা
১ বছরের মধ্যে রংপুরে আর্ন্তজাতিক ক্রিকেট খেলার ব্যবস্থা

রংপুর প্রতিনিধি ;: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এমপি বলেছেন, রংপুরে খুব শিগগিরই আর্ন্তজাতিক ক্রিকেট খেলার সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। আগামী এক বছরের মধ্যে রংপুরে আর্ন্তজাতিক সকল ধরনের ক্রিকেট খেলার ব্যবস্থা নেয়া হবে।
শনিবার রংপুর ক্রিকেট গার্ডেনে ব্রাদার্স ফার্নিচার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ-২০১৫ এর উদ্বোধন করতে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন পাপন।
পাপন বলেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আইসিসির সবশেষ মিটিংয়ে এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। এ ব্যাপারে আর কোনো সমস্যা নেই।’
তিনি বলেন, ‘এরপর কোন একটা দেশ যদি না আসে সেটা তাদের ব্যাক্তিগত ব্যাপার। আইসিসি কখনই এটাকে সাপোর্ট করবে না। আর কোনো একটি দেশ না আসলেও টুর্নামেন্ট বাংলাদেশে হবেই।’
এর আগে তিনি রংপুর ক্রিকেট গার্ডেনে এসে পৌছলে হাজার হাজার মানুষ তাকে ফুলেল সংবর্ধনা জানায়। এ সময় তার সাথে ছিলেন ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি মাহবুব আনাম, পরিচালক লোকমান হোসেন ভুইয়া, আকরাম খান, শেখ সোহেল আহাম্মেদ সিইও নিজাম উদ্দিন চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তা।
তাদের স্বাগত জানান রংপুর সিটি মেয়র সরফুদ্দিন আহাম্মেদ ঝন্টু, জেলা প্রশাসক রাহাত আনোয়ার রংপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ারুল হক।





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন