শুক্রবার ● ২৩ জুন ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » ডেইলি বিশ্বনাথ ডটকমের ‘ফোকাস’র মোড়ক উন্মোচন
ডেইলি বিশ্বনাথ ডটকমের ‘ফোকাস’র মোড়ক উন্মোচন
বিশ্বনাথ প্রতিনিধি :: (৯ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.৪৭মি.) বিশ্বনাথ উপজেলা পরিষদের সুহেল আহমদ চৌধুরী বলেছেন, সংবাদপত্র হচ্ছে সমাজের দর্পন, আর সাংবাদিকরা এর মূল কারিগর। সমাজের সকল অনিয়ম-দূর্নীতি, লুটপাঠ, ভেদাভেদের সংবাদ সাংবাদিকদের মাধ্যমেই সামনে আসে। ডেইলি বিশ্বনাথ ডটকম পরিবার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে নিজের অবস্থান করে নিয়েছে। ফোকাস’র প্রকাশনা ভবিষ্যতে অব্যাহত রাখতে এর পৃষ্ঠপোষকতা সবাই এগিয়ে আসা উচিত।
তিনি ২২ জুন বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে অনলাইন পোর্টাল ডেইলি বিশ্বনাথ ডটকম’র ঈদের বিশেষ প্রকাশনা ফোকাস’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।
অলনাইল পোর্টাল ডেইলি বিশ্বনাথ ডটকম’র প্রকাশক তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আলতাব হোসেন, বিশ্বনাথ উন্নয়ন সংস্থা ইউকের ট্রেজারার এস এম রফিক।
স্বাগত বক্তব্য রাখেন ডেইলি বিশ্বনাথ ডটকম ও ফোকাস’র সম্পাদক মোহাম্মদ আলী শিপন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাট্যকর্মী রাজন আহমদ, ব্যবসায়ী তাজ উদ্দিন বাবুল, রাসেল আহমদ, লাল মিয়া, বাদল বৈদ্য ও সাংবাদিক আবুল কাশেম প্রমুখ।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান