শুক্রবার ● ২৩ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ভালুকায় স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী আটক
ভালুকায় স্বামীর পুরুষাঙ্গ কর্তনের অভিযোগে স্ত্রী আটক

ময়মনসিংহ অফিস :: (৯আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.০৩মি.) ময়মনসিংহের ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান গ্রামে সোনিয়া আক্তার (১৮) নামে এক গৃহবধূ তার স্বামী আনোয়ার হোসেন (২৮)’র পুরুষাঙ্গ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সোনিয়া আক্তারকে আটক করেছে।
২২ জুন বৃহস্পতিবার রাতে উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান গ্রামে এ ঘটনাটি ঘটেছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৬ জুন) রাতে উপজেলার উথুরা ইউনিয়নের তালুটিয়া গ্রামের বাসিন্দা সোনিয়া আক্তারের সাথে বিদেশ ফেরত বগাজান গ্রামের জালাল উদ্দিনের ছেলে আনোয়ার হোসেনের সাথে বিয়ে হয়। কিন্তু ঘটনার রাতে স্বামী-স্ত্রী রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে যায়। মধ্যরাতে সোনিয়া তার স্বামী আনোয়ার হোসেনের পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে ফেলার চেষ্টা কালে ঘুমন্ত আনোয়ার জেগে উঠায় পুরুষাঙ্গ সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে পারেনি।
পরে আনোয়ার হোসেনের চিৎকারে বাড়ির অন্যান্য লোকজন এসে আনোয়ারকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর কর্তব্যরত ডাক্তার আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ওই রাতেই অভিযুক্ত স্ত্রী সোনিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। একই সাথে রক্তমাখা বিছানার চাদর জব্দ করে।
এ ব্যাপারে এস আই হারুন অর রশিদ জানান, “ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এবং কি কারণে ঘটনাটি ঘটেছে তা জানার জন্য সোনিয়াকে আটক করা হয়েছে। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ”
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) মো. হযরত আলী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, “এখন ছেলে পক্ষ কোন লিখিত অভিযোগ করেনি। আমরা তাদের থানায় আসতে বলছি। আনোয়ার হোসেন সুস্থ্য হলে তার জবানবন্দি নেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।





পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা