শনিবার ● ২৪ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » ৫ বছর আগে হারিয়ে যাওয়া ফারজানা এখন চট্টগ্রামের আশ্রয় কেন্দ্রে
৫ বছর আগে হারিয়ে যাওয়া ফারজানা এখন চট্টগ্রামের আশ্রয় কেন্দ্রে
ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি :: (১০ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.০৩মি.) হবিগঞ্জের ছোট মেয়ে ফারজানা। বিগত ৫ বছর আগে বাবার সাথে কাজের সন্ধানে গিয়ে ছিল চট্টগ্রামে। সেখানে গিয়ে সে হারিয়ে যায়। বর্তমানে তার ঠিকানা হয়েছে চট্টগ্রামের উপলব্দি নামের একটি আশ্রয় কেন্দ্রে। চট্রগ্রামের বাসিন্দা বাদল সাঈদ নামে এক ফেসবুক ব্যবহারকারী শনিবার তার ফেসবুক ওয়ালে এমনি এক হৃদয় বিদারক তথ্য দিয়ে পোষ্ট দিয়েছেন। তিনি লিখেছেন,৫বছর আগে মেয়েটি চট্টগ্রামে বাবার সাথে কাজের সন্ধানে এসে হারিয়ে যায়। চট্টগ্রামের উপলব্দি নামে একটি আশ্রয় কেন্দ্র ইজাজুর রহমান ও তার বন্ধুরা পরিচালনা করছেন। বর্তমানে ওই আশ্রয় কেন্দ্রেই মেয়েটি অবস্থান করছে। । মেয়েটি জানায়, তার নাম ফারজানা। বাড়ী হবিগঞ্জের বলা গ্রামে। তার বাবার নাম ইসমাইল। অল্প বয়সে হারিয়ে যাওয়ার কারনে অনেক কিছুই তার মনে নেই। তাই নামের সাথেও কিছু অমিল হতে পারে। হারিয়ে যাওয়া ফারজানা সে তার বাবা,মাকে খুজতেছে বলেও তিনি তার পোষ্টে উল্লেখ করেন। হবিগঞ্জের বলা গ্রামের যে কারো নজরে যদি সংবাদটি আসে,তাহলে এই সংবাদটি ফারজানার স্বজনদের কাছে পৌছে দেয়ার আহবান রইলো।





হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী
রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু
মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত