রবিবার ● ২৫ জুন ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » এবার নাশকতার কোনো সম্ভাবনা নেই : আইজিপি
এবার নাশকতার কোনো সম্ভাবনা নেই : আইজিপি
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১২.১০মি.) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, এবারের ঈদে কোনো ধরনের নাশকতার সম্ভাবনা নেই। পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। সেই সঙ্গে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোথাও যানজট নেই। যানজট নিয়ন্ত্রণে পর্যাপ্ত সংখ্যক পুলিশ, হাইওয়ে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। আশা করা যাচ্ছে ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি অনেক কম হবে।
তিনি ২৩ জুন শুক্রবার বিকেলে গাজীপুরের চন্দ্রায় জেলা পুলিশের কনট্রোল রুম পরিদর্শন এবং যানজট পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসে এসব কথা বলেন।
আইজিপি বলেছেন, আমরা দেশব্যাপী ঈদের জামাতে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা আশাকরি আইনশৃঙ্খলার কোনো অবনতি হবে না।
তিনি আরও বলেন, দেশের বিভিন্নস্থানে আমরা পুলিশের সিদ্ধান্তে অনেক বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছি। এসব বিকল্প ব্যবস্থার কারণে রাস্তায় তেমন একটা যানজট নেই। আমি নিজেই টঙ্গী হয়ে কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে এসেছি কোথাও যানজট দেখা যায়নি।
এ সময় উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মোঃ আলী মিয়া, গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ প্রমুখ।





জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন