শিরোনাম:
●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বেীদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার
রাঙামাটি, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৫ জুন ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ
রবিবার ● ২৫ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে শ্রমিকদের বেতন-বোনাস না দিয়ে পালিয়েছে কর্তৃপক্ষ

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১০.১৬মি.) গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস না দিয়ে কারখানা থেকে পালিয়ে গেছে কর্তৃপক্ষ। ওই বকেয়া বেতন ও বোনাসের দাবিতে গত তিন দিন ধরে কারখানার ভিতরে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করছে শ্রমিকরা। রাত পোহালেই পবিত্র ঈদ। ঈদের ছুটিতে শ্রমিকদের বাড়ি যাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।কারখানার শ্রমিক ও কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ভান্নারা মুরাদপুর এলাকার এরিনা অ্যাপারেলস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। ওই কারখানায় প্রায় ২৫০ থেকে ৩০০ শ্রমিক রয়েছে।

তারা গত দেড় বছর ধরে ওই কারখানায় কাজ করে আসছেন। কিন্তু গত তিন মাসের বেতন বকেয়া পড়েছে এবং ঈদ বোনাসও দেওয়া হয়নি। শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস না দিয়ে গত ২১ জুন কারখানা থেকে পালিয়ে যায় কর্তৃপক্ষ।

প্রতিদিনের মতো গত ২২ জুন সকালে শ্রমিকরা কাজে যোগদান করতে গিয়ে দেখেন কর্তৃপক্ষ পালিয়ে গেছে। ওইদিন থেকে শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ২৫ জুন রবিবার বেলা ১২টা পর্যন্ত কারখানার ভিতরে অবস্থানরত রয়েছে।

ওই কারখানার শ্রমিক মামুন অর রশিদ ও নাছিমা আক্তার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, গত তিন মাসের বেতন ও ঈদ বোনাস না দিয়ে কর্তৃপক্ষ পালিয়ে গেছে। বেতন ও বোনাস না দেওয়ায় আমরা বাসা ভাড়া এবং দোকানের বকেয়া বিল দিতে পারছি না। এছাড়া বাড়ি যাওয়ার মতো টাকাও নেই। তাই তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে খেয়ে না খেয়ে কারখানার ভিতরেই অবস্থান নিয়ে আছি। বকেয়া বেতন ও ঈদ বোনাস না দেয়া পর্যন্ত আমরা কারখানার ভিতরেই থাকব।

ওই কারখানার ব্যবস্থাপক মো. আরমান খান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কারখানার ব্যবসা ভালো না হওয়ায় ব্যবসা পরিবর্তন করার চিন্তা ভাবনা চলছে। শ্রমিকদের বেতন দেওয়ার জন্য কারখানার মেশিনপত্র বিক্রি করার চেষ্টা চলছে। মেশিনপত্র বিক্রি করা হলে শ্রমিকদের বেতন দেয়া হবে।

গাজীপুর শিল্প পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল্লাহ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, কারখানার কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। তারা জানিয়েছে, কারখানার মেশিনপত্র বিক্রি করার চেষ্টা করছেন। মেশিনপত্র বিক্রি করে টাকার ব্যবস্থা হলে বেতন দিয়ে দেবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)