শিরোনাম:
●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) ●   সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে : প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   ঈশ্বরগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
রাঙামাটি, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৫ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কলাপাড়ায় মাদক বাণিজ্যের গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে
প্রথম পাতা » অপরাধ » কলাপাড়ায় মাদক বাণিজ্যের গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে
রবিবার ● ২৫ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কলাপাড়ায় মাদক বাণিজ্যের গডফাদাররা ধরা ছোঁয়ার বাইরে

---হাসান আলী,পটুয়াখালী প্রতিনিধি :: (১১আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৪৬মি.)পটুয়াখালীর কলাপাড়া এখন ইয়াবা, গাঁজা ও চোরাই মদ বাণিজ্যের নিরাপদ অভয়ারন্য। ঈদকে টার্গেট করে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত অবধি উপজেলার শতাধিক স্পটে দেদারছে বিক্রী হচ্ছে ইয়াবা, গাঁজা ও চোরাই মদ। এসকল স্পট থেকে লাখ লাখ টাকা আদায় করা হচ্ছে আইন প্রয়োগকারী সংস্থাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নামে। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের হাতে প্রায় প্রতিদিনই মাদক বিক্রেতারা ধরা পড়লেও গডফাদাররা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে।
নির্ভরযোগ্য জানা যায়, কলাপাড়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১লা জানুয়ারি ২০১৫ থেকে ৩০ জুন ২০১৬ পর্যন্ত ১১০০ পিস ইয়াবা, ৬ কেজি গাঁজা ও ১০ লিটার চোরাই মদ উদ্ধার হয় পুলিশী অভিযানে।

এসময় গ্রেফতার করা হয় ৩৬ জনকে। কলাপাড়া থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৩৩টি মামলা করা হয়। এসকল মামলার চার্জশীট ইতোমধ্যেই পুলিশ আদালতে দাখিল করেছে। গ্রেফতারকৃত এসকল মাদক বিক্রেতাদের মধ্যে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরাও রয়েছে। অপরদিকে মহিপুর থানার বিভিন্ন এলাকা থেকে ১লা জুন’২০১৬ থেকে ৩১ মে’২০১৭ পর্যন্ত ইয়াবা উদ্ধার হয় ৮৪৭ পিচ, গাঁজা ৬ কেজি, মদ ৩০ লিটার এবং ঝাওয়া উদ্ধার হয় ২৫০ লিটার। এসময় গ্রেফতার করা হয় ৫৭ জনকে। মহিপুর থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৩৬টি মামলা করা হয়।

এসকল মামলার চার্জশীট আদালতে দাখিল করা হয়েছে। মাদক বহনকারী ও বিক্রেতারা প্রায়শ:ই আটক হলেও গডফাদাররা বরাবর থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে।

এছাড়া মাদক মামলার আসামীদের বিরুদ্ধে পুলিশের দুর্বল তদন্ত রিপোর্ট ও স্বাক্ষী দুর্বলতায় অভিযুক্তরা জামিনে বেরিয়ে ফের জড়িয়ে পড়ছে মাদক ব্যবসায়।
সরেজমিনে জানা যায়, উপজেলার ১২টি ইউনিয়ন, দু’টি থানা শহর ও দু’টি পৌর শহরসহ এর পার্শ্ববর্তী এলাকার হাট-বাজার এবং প্রত্যন্ত জনপদের শতাধিক স্পটে সকাল থেকে মধ্যরাত অবধি বিক্রী হচ্ছে ইয়াবা, গাঁজা ও চোলাই মদ। এছাড়া রাখাইন অধ্যুষিত হাড়িপাড়ার ৭টি স্পট, মধুপাড়ার ৩টি স্পট, পক্ষিয়াপাড়ার ১০টি স্পট, তুলাতলি পাড়ার ৪টি স্পট, কালাচাঁন পাড়ার ৭টি স্পট, মিশ্রী পাড়ার ৩টি স্পট, বেতকাটা পাড়ার ২টি স্পট, সোনা পাড়ার ৭টি স্পট, বৌলতলি পাড়ার ৩টি স্পট, আমখোলা পাড়ার ২০টি স্পট ও থনজু পাড়ার ২টি স্পটে প্রতিদিন সকাল থেকে মধ্যরাত অবধি বিক্রী হচ্ছে গাঁজা ও চোলাই মদ। দাম তুলনামুলক কম হওয়ায় আসক্তদের সংখ্যা ক্রমশ: বৃদ্ধি পাচ্ছে।
অপরদিকে উঠতি বয়সের যুবকরা আসক্ত হচ্ছে ইয়াবায়। প্রতি পিস ইয়াবা বিক্রী হচ্ছে ৩০০-৪০০ টাকা দরে। মোবাইল ফোনে আসক্তদের মাঝে বিক্রী করা হচ্ছে ইয়াবা। সম্প্রতি ধূলাসার ইউনিয়ন যুবলীগ নেতা ফিরোজ হাওলাদার তার ৪ সহযোগী নিয়ে ২৩০৪ পিচ ইয়াবা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান’র পুত্র রাফায়েল মিষ্টি ও তার সহধর্মীনীকে ইয়াবা ও গাঁজা সহ এবং মহিপুর ইউনিয়ন আ’লীগ সম্পাদক নুরুল ইসলাম’র কন্যা সুমি ১১০ পিচ ইয়াবা সহ গ্রেফতারের পর তোলপাড় শুরু হয় কলাপাড়ায়।
এছাড়া প্রায় ৩৯৫০ পিচ ইয়াবা সহ আলীপুর মৎস্যবন্দর থেকে ফাতেমা নামের এক নারী গ্রেফতারের পর নেপথ্যে থাকা গডফাদারদের জড়িত থাকার বিষয়টি সামনে চলে আসে। এখন অপেক্ষার পালা পুলিশের তদন্ত শুধু গ্রেফতারকৃতদের দিয়ে শেষ হবে, না বরাবরের মত এর সাথে জড়িত নেপথ্যের গডফাদাররা থেকে যাবে ধরা ছোঁয়ার বাইরে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শাহজালাল ভূঁইয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মাদক দব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান আরও জোরদার করা হবে। অভিযুক্ত কাউকে ছাড় দেয়া হবে না। মাদক বিক্রীর স্পট থেকে তাদের বিরুদ্ধে উৎকোচ গ্রহনের অভিযোগ অস্বীকার করেন তিনি।





অপরাধ এর আরও খবর

রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)