মঙ্গলবার ● ২৭ জুন ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহ মেডিকেল এর আইসিইউ ইউনিটে আগুন
ময়মনসিংহ মেডিকেল এর আইসিইউ ইউনিটে আগুন
ময়মনসিংহ অফিস :: (১৩আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ২.১১মি.) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লেগে লাইফ সাপোর্টের প্রায় সব যন্ত্রাংশ পুড়ে গেছে। তবে আইসিইউ ইউনিটে থাকা ছয়জন রোগীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ আগুন লাগে। এ সময় ফায়ার সার্ভিস দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের সহকারী পরিচালক ডা.লক্ষী নারায়ণ মজুমদার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সকাল সাড়ে ৯টার সময় আইসিইউ ইউনিটে আগুন লেগে ধোঁয়া বাইরে বেরিয়ে আসলে রোগীর স্বজনরা ছুটাছুটি করতে থাকতে। প্রচন্ড ধোঁয়ার কারণে এ সময় আইসিইউ-এর ভেতরে আটকা পরেন চিকিৎসক, কর্মচারী ও রোগীরা। পরে খবর পেয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নেভাতে শুরু করে এবং দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ছয়জন রোগীসহ আটকা পড়া চিকিৎসক ও কর্মচারীদের উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আগুনে পুড়ে গেছে আইসিইউ এর লাইফ সাপোর্টের প্রায় সকল যন্ত্রাংশ।
আইসিইউ ইউনিটের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. আনম ফজলুল হক পাঠান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, সকালে হাসপাতালের নতুন ভবনের ৫ম তলায় অবস্থিত আইসিইউ বিভাগে আকস্মিক ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। লাইফ সাপোর্ট যন্ত্র পুড়ে যাওয়ায় ছয়জন রোগীর মধ্যে হেলাল উদ্দিন নামে একজনের অবস্থা খুবই খারাপ।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের কর্মীদের প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে আগুনের সূত্রপাত এ বিষয়ে তিনি বিস্তারিত জানাতে পারেনি।





ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা
ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি
এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়