শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ জুন ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের জন্য বিউটির পরিবারে সহায়তা
প্রথম পাতা » পটুয়াখালী » পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের জন্য বিউটির পরিবারে সহায়তা
বুধবার ● ২৮ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের জন্য বিউটির পরিবারে সহায়তা

---পটুয়াখালী প্রতিনিধি :: (১৪আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.১৭মি.) বিউটি বেগমের চারজনের সংসারে ধুমধামে ঈদ উদযাপন হয়েছে। শ্রমজীবী স্বামী আলী আহম্মেদ, পঞ্চম শেণি পড়ুয়া আমেনা, ক্লাশ ওয়ানে পড়া আমানকে নিয়ে হত-দরিদ্র এ পরিবারে মহা অনিশ্চয়তায় পড়েছিল ঈদ উদযাপন। এমনকি একটু সেমাই চিনি কেনার সঙ্গতি ছিলনা। ভরসা ছিল সন্তানদের উপবৃত্তির ১৫ শ’ টাকা। কিন্তু ঈদের কয়দিন আগে পড়শি মেসলেম শিকদার গং খাস জমিতে থাকা বাড়ি থেকে পরিবারটি উচ্ছেদের জন্য মারধর করে বিউটিকে। এসময় উপবৃত্তির টাকা দেয়া মোবাইলটিও ছিনিয়ে নেয়। সবকিছু ফিঁকে হয়ে যায়। মহা অনিশ্চয়তায় পড়ে ঈদ উদযাপন। রঙিন ঈদ উদযাপনের স্বপ্ন যায় বিবর্ণ হয়ে।
পাখিমারা গ্রামে বাড়ি বিউটির। কলাপাড়ায় এসে এ প্রতিনিধির কাছে এসব বলে কান্না জুড়ে দেন বিউটি। সঙ্গে দুই সন্তান। বলেন, মাইয়া-পোলাডারে একটু সাজনি কিইন্যা দেয়ার লইগ্যা এই টাহা তোলতে চাইছিলাম, পারলামনা।’ এনিয়ে খবর প্রকাশ হয়। শিরোনাম ছিল ‘কলাপাড়ার বিউটি বেগম এখন কোথায় যাবেন।’
বিষয়টি নজড়ে আসে পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মো. মাসুমুর রহমানের তিনি রবিবার শেষ বিকেলে সিএইচটি মিডিয়া প্রতিনিধিসহ উপজেলা নির্বাহী অফিসারকে ফোন করেন। বলেন সবকিছু নির্দেশ দেন এই পরিবারের ঈদ-উদযাপনের সকল ব্যবস্থা করার। কলাপাড়ার ইউএনও তাৎক্ষণিক সন্ধ্যায় ঈদের সেমাই-চিনিসহ বাজার পৌছে দেন বিউটি বেগমের বাড়িতে। এমনকি নতুন কাপড়-চোপড় কেনার জন্য ঈদের দিন সোমববার সকাল সাড়ে নয়টায় নগদ দশ হাজার টাকা তুলে দেয়া হয়। ইউএনও এবিএম সাদিকুর রহমান তার বাসায় বিউটি বেগমকে আপ্যায়িত করে তার হাতে তুলে দেন নগদ দশ হাজার টাকা।
জেলা প্রশাসক জানান এ টাকা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া হয়েছে ওই হতদরিদ্র পরিবারের সদস্যদের ঈদ উদযাপনের জন্য। ইউএনও সাদিকুর রহমান জানান যে ব্যক্তি এ দরিদ্র পরিবারকে উচ্ছেদের জন্য মারধর করেছে, ছিনিয়ে নিয়েছে উপবৃত্তির টাকার মোবাইল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
স্বামী-সন্তান নিয়ে ঈদ উদযাপন করতে পেরে বিউটি বেগমের পরিবারে এখন স্বস্তি ফিরে এসেছে। তিনি প্রধানমন্ত্রী এবং জেলা প্রশাসককে প্রাণ ভরে দোয়া করার কথা জানালেন। তার খবরটি প্রকাশের জন্য এ প্রতিনিধিকেও চোখের পানি ছেড়ে শুধু বললেন, আপনারে আল্লায় দেখবে।
শ্রমজীবী স্বামীর দিনমজুরি এবং নিজে ঝি এর কাজসহ হোটেলে পানি দিয়ে সংসার চালায়। এরপরও স্কুলে পাঠায় দুই সন্তানকে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)