শিরোনাম:
●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা
রাঙামাটি, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ভালুকায় বকেয়া বেতন ও ফ্যাক্টরি বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ
প্রথম পাতা » অপরাধ » ভালুকায় বকেয়া বেতন ও ফ্যাক্টরি বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ
রবিবার ● ২ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভালুকায় বকেয়া বেতন ও ফ্যাক্টরি বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

---ময়মনসিংহ অফিস :: (১৮আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৪৫মি.) ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবির পাশাপশি শ্রমিকদের না জানিয়ে ওরিয়ন নিট টেক্সটাইল ফ্যাক্টরির প্রধান ফটকে তালা ঝুঁলিয়ে দেয়ার প্রতিবাদে মিলগেটে বিক্ষোভ করে শ্রমিকরা। এসময় আড়াই শতাধিক শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়ে বিক্ষোভসহ অবরোধের চেষ্টা চালায়।
২ জুলাই রবিবার সকালে উপজেলার শিল্প এলাকা হবিরবাড়িতে ঘটনাটি ঘটেছে ।

শ্রমিকরা জানান, তারা এই ফ্যাক্টরিতে আড়াইশ শ্রমিক কর্মরত আছেন। গত ২৩ জুন শুক্রবার সন্ধ্যায় এক মাসের বেতন না দিয়ে ১০ দিনের বেতন দেয়া হয় এবং ঈদের পর রবিবার কাজে যোগদানের জন্য বলা হয়। এদিন সকালে কর্মস্থলে এসে দেখেন মিলের প্রধান ফটকে তালা ঝুঁলানো। এ সময় জানতে চাইলে গেটে থাকা লোকজন জানায়, দুই কিলোমিটার দূরে মাস্টার বাড়িতে ইউনিট-১ কাজ করতে হবে। না হলে আমাদেরকে চলে যেতে বলেন। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে মহাসড়কে গিয়ে অবস্থান করেন।
শ্রমকরা আরো জানান, তিনঘন্টা মহাসড়কে অবস্থানের পর স্থানীয় চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু ফ্যাক্টরির জিএম এ্যাডমিন ইমতিয়াজ আহমেদকে নিয়ে ঘটনাস্থলে আসেন এবং আমাদের সাথে কথা বলেন। এ সময় ফ্যাক্টরির স্থানীয় ভাড়াটিয়া আতা ঢালী ও বাশার ঢালী নারী শ্রমিকসহ বেশ কিছু শ্রমিকদের উপর হামলা চালিয়ে কিল ঘুষি মারতে থাকে। এ সময় প্রায় ১৫জন শ্রমিক আহত হয়।

পরে চেয়ারম্যান বাচ্চু’র হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তারপর বহু আলোচনার পরও কোন ফয়সালা না হওয়ায় জিএম মাইক্রোবাসে চড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শ্রমিকরা মাইক্রোবাস ঘেড়াও করে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করে। পরে অবস্থা বেগতিক দেখে মাইক্রো থেকে নেমে জিএম একটি মোটরসাইকেলে চড়ে তিনি পালিয়ে যান।

এ সময় মালিক পক্ষের ভাড়াটিয়া লোকজন লাঠি নিয়ে ধাওয়া করলে উত্তেজিত শ্রমিকরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় জিএম এর মাইক্রোবাসের সামনের গ্লাসকে কে বা কারা ইট মেরে ফাটিয়ে দেয়।

এ ব্যাপারে মিলের জিএম এ্যাডমিন ইমতিয়াজ আহমেদ জানান, শ্রমিক আইন মেনেই তাদেরকে অন্যত্র শিফট করতে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন। যদি তারা না যায়, তবে তাদের পাওনা মিটিয়ে দেয়া হবে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) মামুন অর রশিদ জানান, মিল কর্তৃপক্ষ শ্রমিকদের নিয়ে বসে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছে। বর্তমানে মিল এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)