শিরোনাম:
●   ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর আজ : শোক র‌্যালি ও আলোচনা সভা ●   রাবিপ্রবি’র ভিসি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির ৪২তম বার্ষিক সম্মেলনে যোগদান ●   রাঙামাটি সমিতির আত্মপ্রকাশ ●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » আত্রাই প্রতিবন্ধী সেবা কেন্দ্রে থেকে বঞ্চিত প্রতিবন্ধীরা
প্রথম পাতা » নওগাঁ » আত্রাই প্রতিবন্ধী সেবা কেন্দ্রে থেকে বঞ্চিত প্রতিবন্ধীরা
মঙ্গলবার ● ৪ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাই প্রতিবন্ধী সেবা কেন্দ্রে থেকে বঞ্চিত প্রতিবন্ধীরা

---আত্রাই (নওগাঁ) থেকে :: (২০ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.৩৯মি.) নওগাঁর আত্রাই প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রে দীর্ঘদিন থেকে কন্সালটেন্ট ও সহকারী কন্সালটেন্ট না থাকায় এলাকার হাজার হাজার প্রতিবন্ধী চরম দুর্ভোগের শিকার হচ্ছে। একই সাথে সরকারের প্রতিবন্ধী জরিপ ও সেবা কার্যক্রম বিঘিত্ন হচ্ছে।
জানা যায়, আত্রাই উপজেলার ৮ ইউনিয়নে প্রায় সাড়ে তিন হাজারের অধিক প্রতিবন্ধী রয়েছে। ইতোমধ্যেই উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতায় বেশ কিছু প্রতিবন্ধীর জরিপ সম্পন্ন হয়েছে। তারা সরকারের বিভিন্ন সুবিধা ভোগ করছে। প্রতিবন্ধী জরিপের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের সনদ ও আনুসাঙ্গিক কাগজপত্র সম্পাদন করতে হয়। কিন্তু এ উপজেলায় দীর্ঘদিন থেকে কন্সালটেন্ট ও সহকারী কন্সালটেন্টের পদ শূন্য থাকায় একদিকে প্রতিবন্ধী জরিপ কার্যক্রম ও অপর দিকে প্রতিবন্ধীদের প্রাথমিক চিকিৎসা সেবা চরম ভাবে বিঘিত্ন হচ্ছে। এলাকার প্রতিবন্ধীদের সেবা নিশ্চিত করতে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষ থেকে এ উপজেলায় প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। কেন্দ্রটি স্থাপনের পর এখানে প্রতিবন্ধী বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে একজন কন্সালটেন্ট ও একজন ক্লিনিক্যাল ফিজিউথেরাপিষ্টসহ ৮ জন জনবল নিয়োগ করা হয়। নিয়োগের কয়েক মাসের মধ্যেই কন্সালটেন্ট ও ক্লিনিক্যাল ফিজিউথেরাপিষ্ট এর মত গুরুত্বপূর্ণ দু’টি পদ শূন্য থানায় এখানকার সকল কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে।
উপজেলার দিঘীরপাড় গ্রামের প্রতিবন্ধী শাহনাজ বলেন, আগে আমরা প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন সুযোগ সুবিধা এখানেই পেতাম। এই অফিসের বড় স্যার না থাকায় আমাদের নওগাঁ গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। যা আমাদের মত গরীব মানুষের জন্য খুবই কষ্টর।
মধুগুড়নই গ্রামের প্রতিবন্ধী হেলাল উদ্দীন বলেন, আমি এমনিতেই প্রতিবন্ধী হিসেবে চলাচলে সমস্যার সৃষ্টি হয়। তারপরও আত্রাইয়ে জরিপের ডাক্তার না থাকায় আমার নওগাঁ যেতে হয় জরিপ করানোর জন্য। এতে একদিকে শারীরিক কষ্ট। অপরদিকে টাকাও অনেক বেশি খরচ হচ্ছে। এলাকার বিপুল সংখ্যক প্রতিবন্ধীদের স্বার্থে অতি দ্রুত আত্রাই আত্রাই প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রে কন্সালটেন্টসহ সকল শূন্যপদে জনবল নিয়োগ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সচেতন মহল।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)