শিরোনাম:
●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » বগুড়াতে কাউন্সিলর ইব্রাহিম বর্জ্যপানিতে নেমে নালা পরিষ্কার করলেন
প্রথম পাতা » প্রধান সংবাদ » বগুড়াতে কাউন্সিলর ইব্রাহিম বর্জ্যপানিতে নেমে নালা পরিষ্কার করলেন
বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বগুড়াতে কাউন্সিলর ইব্রাহিম বর্জ্যপানিতে নেমে নালা পরিষ্কার করলেন

---বগুড়া প্রতিনিধি :: (২২ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪২মি.) গতকাল ৫ জুলাই বুধবার বর্জ্যপানি নিষ্কাশনের নালার কোমরপানিতে নেমে নিজেই তা পরিষ্কার করলেন বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইব্রাহিম হোসেন।

গত কয়েক দিন ধরে বগুড়াসহ উত্তরাঞ্চলে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে শহরের হার্ড পয়েন্ট সাতমাথাসহ প্রায় সব রাস্তা হাঁটুপানিতে ডুবে যায়। একটু বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে মূল রাস্তা, অলিগলি। পৌরসভার ড্রেজিং ব্যবস্থার বেহাল দশা নিয়ে প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে। তবু কোনো কাজ হচ্ছে না।

বিশেষ করে শহরের সাতমাথা থেকে বড়গোলা মোড়, টিনপট্টি, প্রেসপট্টি, বাদুড়তলা রোড, শাপলা মার্কেটে পানি জমে যায়। অনেক মার্কেটের নিচতলার দোকানেও পানি ঢোকে। এসব পানিতে ভেসে বেড়ায় ড্রেনের ময়লা। দুর্গন্ধময় ময়লা পানিতে পথচারীরা বাধ্য হয়ে চলাচল করে। এতে শহরজুড়ে ছড়াচ্ছে পানিবাহিত বিভিন্ন রোগ।

এসব চিত্র বগুড়ার জনপ্রতিনিধিরা প্রতিদিন দেখলেও কাজের কাজ কিছু হচ্ছে না। ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে।
সেউজগাড়ী পাল পাড়া ও সবুজবাগ এলাকার ড্রেনও আর সব জায়গার মতো বেহাল। তবে এ এলাকার পৌর কাউন্সিলর ইব্রাহিম হোসেন মানুষের দুর্ভোগ কমাতে কারো অপেক্ষা না করে নিজেই নেমে পড়েন ড্রেন পরিষ্কারে। দীর্ঘসময় ধরে তিনি নিজের হাতে ড্রেনের ময়লা পরিষ্কার করেন।

কাউন্সিলর ইব্রাহিম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এলাকার মানুষ যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে সে জন্য পৌরসভার পক্ষ থেকে সব ধরনের কাজ পর্যায়ক্রমে করা হচ্ছে।

এদিকে প্রেসপট্টির বেহাল পয়োনিষ্কাশন ব্যবস্থার দিকে পৌরসভার নজর নেই বলে অভিযোগ সেখানকার ব্যবসায়ীদের। প্রেস ব্যবসায়ী আবুল কাশেম আমীন অভিযোগ করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, প্রেসপট্টি রাজস্ব আদায়ের অন্যতম একটি ব্যবসায়িক এলাকা হলেও এখানকার একমাত্র রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। প্রেসের কালি, বিষাক্ত কেমিকেল এখানকার ড্রেনগুলোতে প্রতিদিন পড়ে, তা একটু বৃষ্টি হলেই ময়লাসহ রাস্তায় উঠে আসে। এগুলো স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। কিন্তু পৌরসভা কখনোই এই রাস্তার দিকে নজর দেয় না।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)