শিরোনাম:
●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৭ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তায়ে চাদের গাড়ী উল্টে নিহত-১ অাহত -২০
প্রথম পাতা » চট্টগ্রাম » কাপ্তায়ে চাদের গাড়ী উল্টে নিহত-১ অাহত -২০
শুক্রবার ● ৭ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাপ্তায়ে চাদের গাড়ী উল্টে নিহত-১ অাহত -২০

---মাইকেল দাশ,রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৩ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.০৪মি.) কাপ্তাই উপজেলার রাইখালি ভালুক্যা এলাকায় চাঁদের গাড়ী উল্টে ১ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছে। ৬ জুলাই বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাই ও হাসপাতালের আহতদের সাথে কথা বলে জানা যায়, সকালে রাইখালির পানছড়ি হতে যাত্রীবাহি জীপ গাড়ী সকাল ৭ টায় ভালুক্যা পাহাড়ে উঠার সময় নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১জন নিহত হন ও আহত হন ২০ জন । নিহতের নাম অংক্যহ্লা মার্মা(৫০)। সে রাইখালির পানছড়ির লাম্বাছড়ি এলাকার হ্লা অং মার্মার পুত্র। আহত কয়েকজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহত ৬ জনকে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। হাসপাতালের সহকারী পরিচালক ডা. প্রবীর খিয়াং এর নেত্বত্বে কর্তব্যরত ডাক্তার এবং নার্সরা দ্রুত আহতদের চিকিৎসা প্রদান করেন। তৎমধ্যে গুরুতর আহত উ ক্যাই চিং খেয়াং(৩০) এর আঘাত গুরুতর হওয়ায় তাকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসাধীন আহতরা হলেন ম্রা বোয়ং মার্মা(৫৫) পানছড়ি রাইখালি, মিসেস হ্লা প্রু মার্মা (৩৮) পানছড়ি রাইখালি,সুই চিং মার্মা(৫০) মিতিঙ্গাছড়ি রাইখালি, মিসেস থুই মা চিং মার্মা(৪০) পানছড়ি রাইখালি,পু চি মং মার্মা(৪৭) মিতিঙ্গাছড়ি রাইখালি।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন আহতরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান সকালে পানছড়ি হতে প্রায় ৪০ জনের অধিক যাত্রী নিয়ে এই জীপটি রাইখালির কারিগরপাড়া বাজারে যাচ্ছিল। বৃহস্পতিবার বাজারের দিন হওয়ায় ধারন ক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে জীপটি পানছড়ি থেকে ছাড়ে। দূর্ঘটনাকবলিত জীপগাড়িটিকে চন্দ্রঘোনা থানায় নিয়ে আসা হয়। জীপের চালক পলাতক রয়েছে।

এই দূর্ঘটনার খবর পেয়ে কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইচাইন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, রাইখালি ইউপি চেয়ারম্যান সায়ামং মার্মা, চিৎমরম ইউ পি চেয়ারম্যান খ্যাইসা অং মার্মা ও কাপ্তাই ইউ পি চেয়ারম্যান আব্দুল লতিফ চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালে ছুটে যান। তাৎক্ষনিকভাবে আহত ৬ জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান ব্যাক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)