শুক্রবার ● ৭ জুলাই ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে বিমান বাহিনীর সৈনিক ১ জুলাই থেকে নিখোঁজ
গাজীপুরে বিমান বাহিনীর সৈনিক ১ জুলাই থেকে নিখোঁজ
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.১৮মি.) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ এলাকার নাহিদ আল নোমান (২০) নামে বিমান বাহিনীর এক সৈনিক গত ১ জুলাই শনিবার থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নিখোঁজের পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজ নাহিদ আল নোমান কালিয়াকৈর উপজেলার কালিয়াদহ এলাকার মো. আবু তাহেরের ছেলে।
পরিবারিক সূত্রে জানা গেছে, নাহিদ আল নোমান চট্টগ্রামের পতেঙ্গা ইউনিটে কর্মরত আছেন। গত ২২ জুন বৃহস্পতিবার ঈদের ছুটিতে তিনি নিজ বাড়িতে আসেন। ছুটি শেষে গত ১ জুলাই শনিবার সকাল ৮টার দিকে বাড়ি থেকে পতেঙ্গা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যান। পরবর্তীতে তিনি তার কর্মস্থলেও যাননি এমনকি বাড়িতেও ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। তার নিকট আত্মীয়-স্বজন সম্ভাব্য সব স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ওই ঘটনায় নাহিদের বাবা আবু তাহের গত ৪ জুলাই মঙ্গলবার কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল হাকিম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, নাহিদ আল নোমানের মুঠোফোন ট্রাকিং করে তার সর্বশেষ লোকেশন জানার চেষ্টা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।





গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ