বুধবার ● ১২ জুলাই ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটির বিএনপি সমর্থক ৬ কাউন্সিলর কারাগারে
গাজীপুর সিটির বিএনপি সমর্থক ৬ কাউন্সিলর কারাগারে
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৮ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.০২মি.) বাসে অগ্নিসংযোগের মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৬ বিএনপি সমর্থক কাউন্সিলরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
১১ জুলাই মঙ্গলবার সকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ ইকবাল হোসেন এ আদেশ দেন।
তারা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর আহমেদ, ৫৩ নং ওয়ার্ডের মো. শফিউদ্দিন, ৫৪ নং ওয়ার্ডের শেখ মোহাম্মদ আলেক, ১৫নং ওয়ার্ডের ফয়সাল আহমেদ সরকার, ২৬নং ওয়ার্ডের হান্নান মিয়া হান্নু ও ২০ নং ওয়ার্ডের মো. শহিদুল ইসলাম।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ২০১৬ সালের ১৫ এপ্রিল জয়দেবপুর চান্দনা চৌরাস্তায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের এসআই আহাদুল ইসলামের করা মামলায় চার্জশিটভুক্ত ৮ কাউন্সিলর মঙ্গলবার সকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে আত্মসমর্পণ করেন।
শুনানি শেষে ওই আদালতের বিচারক ৬ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
অপর দুই আসামি সংরক্ষিত ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শিরিন চাকলাদার ও ৪২নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান উদ্দিন আহাম্মেদের জামিন মঞ্জুর করেন।





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা