শিরোনাম:
●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
রাঙামাটি, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয় ভবন গোয়ালঘরে পরিণত
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয় ভবন গোয়ালঘরে পরিণত
সোমবার ● ২৪ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে প্রাথমিক বিদ্যালয় ভবন গোয়ালঘরে পরিণত

---নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (৮ শ্রাবণ ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৪০মি.) নওগাঁর আত্রাইয়ে একটি প্রাথমিক বিদ্যালয় এখন গোয়ালঘরে পরিণত হয়েছে। সরকারের অর্ধকোটি টাকা ব্যায়ে সেখানে একটি দৃশ্যমান ভবন তৈরি করা হলেও ভবনটি এখন পাঠশালার পরিবর্তে জনগণের খড়িঘর ও ছাগল গরু রাখার গোয়ালঘরে পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ এখানে কোন শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা এ বিদ্যালয়ে যায় না। ফলে অঘোষিত ভাবে দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে এ বিদ্যালয় ভবনটি।
সরেজমিনে তথানুসন্ধানে জানা যায়, উপজেলার বিশা ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন একটি গ্রামের নাম তেজনন্দী। প্রায় সাড়ে চার হাজার লোকের বাস এ গ্রামে। এখানে নেই কোন প্রাথমিক বিদ্যালয়, নেই কোন হাইস্কুল, নেই কোন মাদ্রসা। এ গ্রামের দুই শতাধিক শিশুরা প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য জীবনের ঝুঁকি নিয়ে নদী পারি দিয়ে তাদের যেতে হয় বৈঠাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। অথবা ২ কিলোমিটার মেঠোপথ অতিক্রম করে যেতে হয় সমসপাড়া না হয় যেতে হয় শ্রীধর গুড়নই সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। গ্রামের শিশুদের এ দুর্দশা লাঘবে ১৯৯০ সালের দিকে ওই গ্রামের মোশারফ হোসেন, ফয়েজ উদ্দিন, রনজিৎ কুমার সরকার ও নাজমা বেগম একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের জন্য নিজস্ব অর্থায়নে বিদ্যালয়ের নামে ৩৩ শতক জায়গা ক্রয় করে চাটাইয়ের বেড়া ও টিনের ছাউনি দিয়ে ঘর নির্মাণ করে পাঠদান শুরু করেন। তারা ১৯৯০ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত বিনা বেতনে পাঠদান কার্যক্রম চালিয়ে আসেন। এরই এক পর্যায় প্রাকৃতিক দুর্যোগে ঘরটি বিধ্বস্ত হলে অর্থাভাবে এটি আর সংস্কার করতে না পারায় সেখানে পাঠদান কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন দিকে ছড়িয়ে যায়।
এদিকে বর্তমান সরকার ২০১২ সালে বিদ্যালয় বিহীন এলাকায় ১৫০০টি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের একটি প্রকল্প গ্রহন করেন। সে প্রকল্পের আওতায় ২০১৩ সালে স্থানীয় সাংসদ ইসরাফিল আলমের প্রচেষ্টায় প্রায় ৫১ লাখ টাকা ব্যয়ে তেজনন্দী সরকারী প্রাথমিক বিদ্যালয় নামে একটি দৃশ্যমান ভবন নির্মাণ করা হয়। ভবন নির্মাণ করা হলেও সেখানে কোন শিক্ষক নিয়োগ না দেয়ায় বর্তমানে সেটি গোয়ালঘরে পরিণত হয়েছে।
এ ব্যাপারে ওই গ্রামের মোঃ বাবু বলেন, এত সুন্দর ভবন থাকলেও শিক্ষক না থাকায় আমাদের শিশুদেরকে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হয়ে বৈঠাখালী স্কুলে যেতে হয়। প্রতিষ্ঠাতা শিক্ষক রনজিত কুমার সরকার সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমরা চেষ্টা করেছিলাম বিদ্যালয়টি চালু রাখতে। কিন্তু ভবন হওয়ার পর আমাদেরকে শিক্ষকতার আর সুযোগ দেয়া হয়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রোখছানা আনিছা বলেন, আমি নতুন যোগদান করেছি। বিদ্যালয়টি এভাবে পরিত্যক্ত এটি আমার জানা ছিল না। অবশ্যই আমি এব্যাপারে উপরে লিখব এবং দ্রুত শিক্ষক নিয়োগের মধ্যদিয়ে বিদ্যালয়টি পুনঃচালুর চেষ্টা করবো।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা
আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল
আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩
সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে  জরিমানা আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা
আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী
আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)